কাতারের কৃষি খাত ও খামারভিত্তিক বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরায় ফুটিয়ে তুলতে শুরু হয়েছে ‘Qatar Agriculture Lens Contest 2026’ শিরোনামের এক আলোকচিত্র প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে কাতারে বসবাসরত নাগরিক ও প্রবাসী যে কেউ নিজেদের সৃজনশীলতা তুলে ধরার সুবর্ণ সুযোগ পাবেন। একজন প্রতিযোগী সর্বোচ্চ ১০টি ছবি জমা দিতে পারবেন।
পুরস্কারের বিবরণ
প্রতিযোগিতায় মোট ১ লাখ কাতারি রিয়াল আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কারের অর্থ যেভাবে বণ্টন করা হবে
- প্রথম পুরস্কার: ৩০,০০০ রিয়াল
- দ্বিতীয় পুরস্কার: ২০,০০০ রিয়াল
- তৃতীয় পুরস্কার: ১৫,০০০ রিয়াল
- চতুর্থ থেকে দশম স্থান: প্রত্যেকে পাবেন ৫,০০০ রিয়াল
ছবির জন্য যেসব শর্ত মানতে হবে
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু নিয়ম ও নির্দেশনা নির্ধারণ করে দেওয়া হয়েছে
- অংশগ্রহণ যোগ্যতা: প্রতিযোগিতাটি কাতারে বসবাসকারী সবার জন্য উন্মুক্ত।
- ক্যামেরা শর্ত: ছবি অবশ্যই প্রফেশনাল ক্যামেরা দিয়ে তুলতে হবে; ড্রোন দিয়ে তোলা ছবি গ্রহণযোগ্য হবে না।
- জমা দেওয়ার সীমা: একজন প্রতিযোগী সর্বোচ্চ ১০টি ছবি জমা দিতে পারবেন এবং প্রতিটি ছবিতে সংশ্লিষ্ট খামারের নম্বর উল্লেখ করতে হবে।
- ফরম্যাট ও রেজুলেশন: ছবি উচ্চমানের JPEG বা JPG ফরম্যাটে হতে হবে এবং ছবির সবচেয়ে ছোট পাশের দৈর্ঘ্য কমপক্ষে ৩,০০০ পিক্সেল রাখা বাধ্যতামূলক।
- সম্পাদনা সংক্রান্ত নিয়ম: ছবিতে কোনো প্রচ্ছদ, স্বাক্ষর, লোগো, ফ্রেম বা পরিচয় শনাক্তকারী চিহ্ন যোগ করা যাবে না। ডিজিটাল কম্পোজিটিং বা একাধিক ছবি একত্রিত করা নিষিদ্ধ, তবে ক্রপিং, সোজা করা, আলো-রঙ সামঞ্জস্য ও অনাকাঙ্ক্ষিত অংশ সরানোর মতো মৌলিক সম্পাদনা করা যাবে।
- কারিগরি তথ্য: ছবির মূল EXIF তথ্য সঠিকভাবে সংরক্ষণ করতে হবে এবং তা মোছা বা পরিবর্তন করা যাবে না।
জমা দেওয়ার প্রক্রিয়া ও সময়সীমা
অংশগ্রহণকারীদের প্রথমে WeTransfer-এর মাধ্যমে তাদের ছবি আপলোড করতে হবে। এরপর আয়োজকদের দেওয়া নির্ধারিত QR কোড স্ক্যান করে ই-মেইলের মাধ্যমে ছবি জমা দেওয়ার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ছবি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৬।
গুরুত্বপূর্ণ তথ্য
- কোনো আপস করা হবে না: হুঁশিয়ারি কাতারের আমিরের।
আকাশ নিউজ ডেস্ক 




















