ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সৌদি-হুতি সংলাপে মধ্যস্থতার প্রস্তাব ইরানের, গুরুত্ব কূটনীতিতে

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফোনালাপে তিনি আঞ্চলিক সংকট নিরসনে সামরিক পন্থার বদলে আলাপ-আলোচনাকে একমাত্র পথ হিসেবে অভিহিত করেছেন। সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যকার চলমান বিরোধ নিরসন এবং রাজনৈতিক সংলাপ শুরুর প্রক্রিয়ায় ইরান প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। ইরানের ওপর আবার হামলা চালানোর বিষয়টিও বিবেচনা করছেন বলে জানান তিনি।

রোববার (১১ অক্টোবর) নিজের টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় আরাগচি স্পষ্টভাবে বলেন, সামরিক বলপ্রয়োগ কোনো সমস্যার টেকসই সমাধান বয়ে আনবে না, বরং তা আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল ও ভয়াবহ করে তুলবে। উল্লেখ্য যে, রিয়াদ বিমানবন্দরে সম্প্রতি এক প্রাণঘাতী হামলায় ১২ জন নিহত এবং অন্তত ৩০০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এই হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী একে অপরের সাথে এই সংলাপে বসেন। স্থানীয় সময় রোববার (১১ অক্টোবর) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আরাগচি বলেন, রাজনৈতিক সমাধানের পথ উপেক্ষা করে সামরিক পদক্ষেপের ওপর জোর দিলে পরিস্থিতি আরও জটিল হবে। তার মতে, মধ্যপ্রাচ্যের সংকটগুলোর সামরিক কোনো সমাধান নেই।

বিমানবন্দরে হামলার ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ইয়েমেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছেন এবং ইরানের ওপর সম্ভাব্য নতুন হামলার ইঙ্গিত দিয়েছেন। অথচ এর আগে বৃহস্পতিবার তিনি জানিয়েছিলেন যে, মধ্যবর্তী নির্বাচনের আগ পর্যন্ত ইরানে আর কোনো সামরিক অভিযান চালানো হবে না। ট্রাম্পের এই সাম্প্রতিক অবস্থান পরিবর্তনের ফলে নতুন করে ভূ-রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। নতুন বক্তব্যে সেই অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেখা গেছে।

ইরান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক শীতলতা কাটিয়ে ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় সম্পর্ক পুনঃস্থাপিত হয়। সাত বছর বিচ্ছিন্ন থাকার পর এই সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ নিলেও সাম্প্রতিক আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির কারণে সম্পর্কে আবারও টানাপোড়েন শুরু হয়েছে। গত ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের আঁচ উপসাগরীয় দেশগুলোতেও ছড়িয়ে পড়ে। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিভিন্ন মার্কিন স্থাপনা ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করায় গত মার্চে রিয়াদ তেহরানকে সতর্ক করে তাদের কৌশল পরিবর্তনের আহ্বান জানিয়েছিল। ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় দুই দেশ সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

সৌদি-হুতি সংলাপে মধ্যস্থতার প্রস্তাব ইরানের, গুরুত্ব কূটনীতিতে

আপডেট সময় ০৭:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬