ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সৈয়দপুর রেল কারখানায় নিম্নমানের কাজ, ক্ষুব্ধ রেলমন্ত্রী

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে যান রেলমন্ত্রী শেখ রবিউল আলম। সেখানে ট্রেনের কোচের জানালা সংস্কারের অত্যন্ত নিম্নমানের কাজ দেখে তিনি তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদের সামনেই মন্ত্রী প্রশ্ন রাখেন, ‘নিজের বাড়ির জানালার কাজ হলে কি এভাবে করতেন?’

পরিদর্শনকালে মন্ত্রী বিরক্তি প্রকাশ করে বলেন, এত বিশাল একটি কারখানায় সংস্কারকাজের এমন বেহাল দশা স্বচক্ষে না দেখলে তিনি বিশ্বাসই করতে পারতেন না। তিনি বিভাগীয় তত্ত্বাবধায়ককে সরাসরি বলেন, বর্তমানে যে মানের কাজ এখানে করা হচ্ছে, তার চেয়ে উন্নত কাজ যেকোনো সাধারণ ছোটখাটো ওয়ার্কশপেই করা সম্ভব। মন্ত্রী এ ধরনের নিম্নমানের কাজ চালিয়ে যাওয়ার চেয়ে বরং সংস্কারকাজ বন্ধ করে দেওয়া ভালো বলে মন্তব্য করেন। সংস্কারের এই করুণ দশা দেখে কর্মকর্তাদের পেশাদারিত্ব ও দক্ষতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

কারখানাটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখার সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মন্ত্রীর একান্ত সচিব হাবিবুল হাসান, কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদসহ রেলওয়ের পশ্চিমাঞ্চল এবং সংশ্লিষ্ট কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা। কারখানার কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি কড়া নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ অক্টোবর পর্যন্ত বিমানের ঢাকা-রিয়াদ ও দাম্মাম ফ্লাইট স্থগিত

সৈয়দপুর রেল কারখানায় নিম্নমানের কাজ, ক্ষুব্ধ রেলমন্ত্রী

আপডেট সময় ০৩:৪৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬