ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মায়ের জন্মদিনে আব্রামের বিশেষ বার্তা, লিখলেন ‘প্রিন্সেস মমি’

জন্মদিনের প্রথম প্রহরেই মায়ের সাথে কেক কেটে বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন আব্রাম খান জয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অপু বিশ্বাসকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছে সে।

ঢালিউড তারকা অপু বিশ্বাসের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছে তার পুত্র আব্রাম খান জয়। রবিবার (১১ অক্টোবর) ছিল এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনটির প্রথম প্রহরেই মায়ের সঙ্গে কেক কেটে আনন্দঘন মুহূর্ত উদ্‌যাপন করে জয়। এছাড়া সে নিজ হাতে এঁকে তার মাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। মায়ের উত্সাহেই মূলত নাচ শিখতে শুরু করেন অপু। ক্লাস নাইনে পড়া অবস্থায় নৃত্যাঞ্চল আয়োজিত একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে দশম হন অপু।

সামাজিক যোগাযোগমাধ্যমেও মাকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন জয়। নিজের ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করে সে লিখেছে, “হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মমি।” ছেলের এমন ভালোবাসাভরা শুভেচ্ছায় মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন প্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

১৯৮৩ সালের ১১ অক্টোবর বগুড়া সদর উপজেলার সাতমাথা এলাকার কাকনারপাড়ায় জন্মগ্রহণ করেন অপু। বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসের চার সন্তানের মধ্যে তিনি সবার ছোট। বগুড়ার বুলবুল ললিতকলা একাডেমিতে নাচের তালিমের মাধ্যমে তার শিল্পাঙ্গনে পথচলা শুরু। শিক্ষাজীবন শুরু হয়েছিল এসওএস হারম্যান মেইনার স্কুলে; এরপর আলোর মেলা কেজি স্কুল, ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয় এবং সরকারি মুজিবুর রহমান কলেজে পড়াশোনা করেছেন তিনি। পরিবারে তাকে সবাই ‘মেঘা’ নামে ডাকলেও চলচ্চিত্রে তিনি অপু বিশ্বাস নামেই পরিচিত।

নবম শ্রেণিতে পড়ার সময় ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। তবে ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমাটি তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। এই সিনেমার মাধ্যমে শাকিব খানের সঙ্গে তার যে জুটির সূচনা হয়, তা পরবর্তীতে দর্শকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। অভিনয়শিল্পী আহসানুল হক মিনুর মাধ্যমে যোগাযোগ হয় গুণী নির্মাতা আমজাদ হোসেনের সঙ্গে।

২০০৬ থেকে ২০১৭ সালের দীর্ঘ ক্যারিয়ারে শাকিব-অপু জুটি প্রায় ৭০টি সিনেমায় একসাথে অভিনয় করেছেন। তাদের উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘চাচ্চু’, ‘দাদিমা’, ‘পিতার আসন’, ‘মিয়া বাড়ির চাকর’, ‘রাজনীতি’, ‘সম্রাট’, ‘কিং খান’ ও ‘জান আমার জান’-এর মতো ব্যবসা সফল কাজ। শাকিবের বাইরেও মান্না, ফেরদৌস, রিয়াজ, আমিন খান, অমিত হাসান, ইমন, কাজী মারুফ ও নীরবদের বিপরীতেও তিনি কাজ করেছেন। ২০০৭ সালে মান্নার বিপরীতে ‘মেশিনম্যান’ সিনেমা, শাকিব খানের বিপরীতে ‘কাবিননামা’ সিনেমায় অভিনয় করেন অপু। ২০০৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত অপু–শাকিব জুটি একাধারে ৭০ টির মতো সিনেমায় অভিনয় করেন। সিনেমাটি ব্যবসা সফল হওয়ার পর অপুকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

ব্যক্তিগত জীবনে ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খানের সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অপু বিশ্বাস। দীর্ঘ সময় বিষয়টি গোপন থাকলেও ২০১৭ সালের ১০ এপ্রিল একটি সরাসরি টেলিভিশন অনুষ্ঠানে তিনি বিয়ের কথা প্রকাশ্যে আনেন। তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। পরবর্তী সময়ে ২০১৮ সালের ১২ মার্চ আইনি প্রক্রিয়ায় তাদের বিবাহিত জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। ২০১৭ সালের ১০ এপ্রিল, বিকেলে একটি লাইভ টেলিভিশন অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা প্রকাশ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৃশ্যম থ্রি: ১৪০ কোটি বাজেটের সিনেমা আয় করল ৫৬৯

মায়ের জন্মদিনে আব্রামের বিশেষ বার্তা, লিখলেন ‘প্রিন্সেস মমি’

আপডেট সময় ১০:৫২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬