ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট বন্ধের মেয়াদ আরও ২৪ ঘণ্টা বাড়ল

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট বন্ধের সময়সীমা আরও এক দিন বাড়ানো হয়েছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, বিমানবন্দরের ভেতরের নিরাপত্তা নিশ্চিত করা ও কারিগরি ব্যবস্থা সংস্কারের কাজ চলায় এই মেয়াদ বাড়ানো হলেও ঠিক কবে থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে তা স্পষ্টভাবে জানানো হয়নি।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিসিএসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবন্দরটির প্রতিটি স্থাপনার নিরাপত্তা পরীক্ষা এবং কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই পর্ব এখনো চলমান। সম্প্রতি এক হামলার কারণে বিমানবন্দরের মূল রাডার ও যোগাযোগ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলে প্রাথমিক পর্যায়ে এর সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। এএফপির বরাতে জানা গেছে, হামলায় কারিগরি যে ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কতৃপক্ষ।

রাজধানীর প্রধান এই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত থাকায় পুরো দেশের আকাশ যোগাযোগে বড় ধরনের প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা ও আল আরাবিয়ার তথ্য অনুযায়ী, সোমবার পাকিস্তান ও রিয়াদের মধ্যে নির্ধারিত ৩২টি ফ্লাইট পুরোপুরি বাতিল করতে বাধ্য হয় বিমান সংস্থাসমূহ। এর পাশাপাশি রিয়াদগামী ও রিয়াদ থেকে ছাড়ার অপেক্ষায় থাকা অনেক জাতীয় ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল এবং সূচি পিছিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

অন্যদিকে, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে টানা ছয় ঘণ্টা ফ্লাইট বন্ধ থাকার পর বর্তমানে তা পুনরায় চালু করা হয়েছে। তবে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে; সেখানে এক দিনে ১৫৬টি ফ্লাইট বাতিল এবং ৩৭৪টি ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়েছে। উদ্ভূত পরিস্থতিতে মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনার ঝুঁকি বিবেচনায় মার্কিন বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট বন্ধের মেয়াদ আরও ২৪ ঘণ্টা বাড়ল

আপডেট সময় ০৭:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬