ঢাকা ১২:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

চৌহালীতে ইলিশ শিকারকালে ২ জেলে আটক, কারেন্ট জাল জব্দ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে দুই জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ ও মৎস্য বিভাগ। শনিবার রাত ১১টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে তাঁদের আটক করা হয়। একই সময় চার হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং তিন কেজি মা ইলিশ জব্দ করা হয়। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৪ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

অভিযানে উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬ হাজার টাকা। পরবর্তীতে উপস্থিত জনসম্মুখে ক্ষতিকর জালগুলো পুড়িয়ে ফেলা হয় এবং জব্দ করা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় দান করা হয়। আইন অমান্য করে মা ইলিশ শিকারের ঘটনায় ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানান, নদীতে মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ মাছ ধরা বন্ধে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চৌহালীতে ইলিশ শিকারকালে ২ জেলে আটক, কারেন্ট জাল জব্দ

আপডেট সময় ১০:০৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬