বলিউড অভিনেতা ইমরান খানসহ বেশ কয়েকজনকে মুম্বাইয়ের একটি প্রতিবাদ কর্মসূচি থেকে আটক করেছিল পুলিশ। ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার অনিয়ম ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। গতকাল সন্ধ্যায় আজাদ ময়দানের কাছে পুলিশের অভিযানে ইমরান খান, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন ও ভাগ্নি জায়ান মেরি খানসহ চার শতাধিক প্রতিবাদকারীকে আটক করা হয়। যদিও আটকের ঘণ্টাখানেক পরই তাদের ছেড়ে দেয় পুলিশ। ইমরান খানসহ অন্যান্য বিক্ষোভকারীদেরও এ মামলায় আসামি করা হয়েছে। তাদের দাবি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে এবং সংশোধনপ্রক্রিয়া বন্ধ করতে হবে। গতকাল সন্ধ্যায় মুম্বাইয়ের আজাদ ময়দানের কাছে পুলিশের অভিযানে প্রায় ৪০০ প্রতিবাদকারী আটক হন।
তবে ছাড়া পাওয়ার পর এবার অভিনেতা ইমরান খানসহ ওই বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিল মুম্বাই পুলিশ। দক্ষিণ মুম্বাইয়ের গামদেবী থানায় পুলিশ নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। ভারতীয় দণ্ডবিধির ২২৩ (আদেশ অমান্য করা), ১২৬(২) (অন্যায়ভাবে বাধা দেওয়া), ১৮৯(২) (বেআইনি সমাবেশ), ১৮৯(৩) এবং ১৮৯(৫) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভ চলাকালে আইনি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
















