ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রোনালদোকে দলে ফেরাতে মরিয়া পর্তুগিজ ফেডারেশন

শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক নিষিদ্ধ ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপর শাস্তির বিষয়ে অবস্থান পরিবর্তন করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। নভেম্বরের আন্তর্জাতিক বিরতি থেকেই তাকে আবারও দলে পেতে চান সভাপতি পেদ্রো প্রোয়েনসা।

পর্তুগাল জাতীয় দলের শিবির থেকে অনুমতি ছাড়াই প্রস্থান করার ঘটনায় ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপর জারি করা সাময়িক নিষেধাজ্ঞা নিয়ে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৪১ বছর বয়সী এই মহাতারকার বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরুর ঘোষণা দেয় পর্তুগিজ ফুটবল ফেডারেশন। তবে শনিবার ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে ফেডারেশন সভাপতি পেদ্রো প্রোয়েনসা সম্পূর্ণ নতুন সুর প্রকাশ করেন। তিনি জানান, ফেডারেশন, কোচ হোর্হে জেসুস এবং দলের সকল সতীর্থ এখন রোনালদোকে পুনরায় দলে স্বাগত জানাতে প্রস্তুত। এমনকি আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতেই তাকে জাতীয় দলের জার্সিতে ফেরার ব্যাপারে আশাবাদী ফেডারেশন প্রধান। পোর্তো ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রোয়েনসা বলেন, ‘ফেডারেশন, কোচ এবং তাঁর সব সতীর্থ একমত, আমরা ক্রিশ্চিয়ানোকে ফিরে পেতে চাই। আমি আশা করছি, নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে সে ফিরবে। ’।

এর আগে ফেডারেশনের শৃঙ্খলা কমিটি বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত রোনালদোকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল। পর্তুগালের হয়ে টানা দুই ম্যাচে শুরুর একাদশে সুযোগ না পাওয়ায় হতাশ রোনালদো নিজের ব্যক্তিগত বিমানে করে দলের ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন। পরে এক বিবৃতিতে তিনি কোচ হোর্হে জেসুসের ওপর তার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন এবং কোচের অনুসরণীয় আটটি পরিকল্পনা ও তার আচরণের সমালোচনা করেন। যদিও ঘটনার পরপরই রোনালদো নিজের ভুল স্বীকার করে সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন যে, দলের অধিনায়ক হিসেবে শাস্তির ক্ষেত্রে তার ছাড় পাওয়ার সুযোগ নেই। কিন্তু একই দিন সন্ধ্যায় পরিস্থিতি নতুন মোড় নেয়। কোচের অনুসরণ করা উচিত ছিল, এমন আট দফা পরিকল্পনার কথাও তুলে ধরেন পর্তুগালের অধিনায়ক। আর সেটি শাস্তির ক্ষেত্রে আমার দায় আরও বাড়িয়ে দেয়। ’।

রোনালদোর এই বিতর্কিত প্রস্থান এবং পরে ফেডারেশনের অবস্থান পরিবর্তনের ফলে বিষয়টি এখন বেশ জটিল হয়ে পড়েছে। ফেডারেশনের অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী, অনুমতি ছাড়া জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে সাময়িক নিষেধাজ্ঞার বিধান রয়েছে। পূর্বে ধারণা করা হয়েছিল যে, এই ঘটনায় ৪১ বছর বয়সী রোনালদো সর্বোচ্চ ছয় মাসের জন্য আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ হতে পারেন। তবে বর্তমান পরিস্থিতিতে শাস্তির বিষয়টি নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং শৃঙ্খলা কমিটি কবে নাগাদ তাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে, সে সম্পর্কে এখনো স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোকে দলে ফেরাতে মরিয়া পর্তুগিজ ফেডারেশন

আপডেট সময় ০৮:৩৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬