ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

তরুণদের ক্যারিয়ার গঠনে বৈশাখী টিভির নতুন আয়োজন

তরুণদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও করপোরেট জগতের অভিজ্ঞতা নিয়ে বৈশাখী টিভির নতুন পডকাস্ট ‘ক্যারিয়ার ক্লাসরুম’ আজ বিকেলে প্রচারিত হবে।

তরুণদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং করপোরেট সংস্কৃতির বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে বৈশাখী টিভি প্রচার করতে যাচ্ছে নতুন পডকাস্ট ‘ক্যারিয়ার ক্লাসরুম’। আজ ১০ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠানটির নতুন পর্ব সম্প্রচারিত হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন আর্থিক প্রযুক্তি ও ব্যাংকিং খাতের অভিজ্ঞ পেশাজীবী সামিউল কবির এবং সঞ্চালনায় থাকছেন প্রভাষক এম. আমিনুর রহমান।

সামিউল কবির বর্তমানে মেঘনা ব্যাংক পিএলসির রিটেইল ব্যাংকিং প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অস্ট্রেলিয়া ও বাংলাদেশে দুই দশকের দীর্ঘ কর্মজীবনে তিনি ডিজিটাল রূপান্তর, ব্যবসায়িক বুদ্ধিমত্তা, পণ্য উদ্ভাবন ও কৌশলগত পরিকল্পনায় বিশেষ অবদান রেখেছেন। অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তিতে স্নাতক শেষ করা এই পেশাজীবী আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এআইইউবিতে প্রাতিষ্ঠানিক উৎকর্ষের জন্য তিনি চ্যান্সেলর পুরস্কারেও ভূষিত হয়েছেন।

‘ক্যারিয়ার ক্লাসরুম’-এর মূল উদ্দেশ্য হলো কর্মপ্রত্যাশী তরুণদের পেশাগত উন্নয়নের পথ দেখানো। এই অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সিইও, ব্যবস্থাপনা পরিচালক ও করপোরেট অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা অংশ নেবেন। তারা নিজেদের সাফল্যের গল্প, পেশাজীবনের ব্যর্থতা থেকে পাওয়া শিক্ষা এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের প্রস্তুতির বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি কর্মজীবনে টিকে থাকা ও সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের কৌশল নিয়ে দিকনির্দেশনা দেবেন তারা।

বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ ও বৈশাখী ইয়ুথ যৌথভাবে এই অনুষ্ঠানের প্রযোজনা করেছে। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে রয়েছেন মো. সামিউল আলম তামিম ও মো. মোফরাতুল ইসলাম সাজ্জাদ। ক্যারিয়ার গড়ার বাস্তবমুখী এই ধারাবাহিক আয়োজনটি তরুণদের পেশাগত মানসিকতা গঠনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। আজ বিকেলে বৈশাখী টিভির পর্দায় অনুষ্ঠানটির এই পর্ব দেখা যাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

তরুণদের ক্যারিয়ার গঠনে বৈশাখী টিভির নতুন আয়োজন

আপডেট সময় ০৭:৩৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬