ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সিডনিতে রবি চৌধুরীকে ঘুরে দেখালেন শাবনূর, গাইলেন গানও

অস্ট্রেলিয়ায় স্টেজ শো করতে গিয়ে প্রিয় বন্ধু শাবনূরের সঙ্গে দারুণ সময় কাটালেন শিল্পী রবি চৌধুরী।

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর ও সংগীতশিল্পী রবি চৌধুরীর বন্ধুত্বের গভীরতা বহুদিনের। তাদের জন্মদিনও একই দিনে, ১৭ ডিসেম্বর। অতীতে শাবনূর ঢাকায় এলে দুজনে একসঙ্গে জন্মদিন উদযাপন করেছেন। এবার সেই বন্ধুত্বের এক বিশেষ মুহূর্ত ধরা পড়ল অস্ট্রেলিয়ার সিডনিতে। স্টেজ শোতে অংশ নিতে রবি চৌধুরী অস্ট্রেলিয়ায় পৌঁছালে তাকে নিয়ে সিডনির বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ান শাবনূর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে তাদের একসঙ্গে গান গাইতেও দেখা গেছে।

প্রিয় নায়িকাকে দীর্ঘ দিন পর এমন আনন্দঘন পরিবেশে দেখে আবেগাপ্লুত হয়েছেন ভক্ত-অনুরাগীরা। ভিডিওর মন্তব্যের ঘরে মনিরা মনি লিখেছেন, যত প্রজন্মই আসুক, শাবনূরের মতো আইডল আর নেই, তিনি নিজেই একটা ব্র্যান্ড। স্মৃতিকাতর মহিম উদ্দিন লিখেছেন, এমন আয়োজনের সঙ্গে যদি অমর নায়ক সালমান শাহকে আরেকটিবার দেখা যেত, তবে খুব ভালো লাগত।

সিনেমার সোনালি দিনের স্মৃতিচারণ করে বিলকিস নামে এক ভক্ত লিখেছেন, শাবনূর অভিনয় ছেড়ে দেওয়ার পর থেকে তিনি বাংলা সিনেমা দেখা অনেকটা কমিয়ে দিয়েছেন। অভিনেত্রীর সিনেমা দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়, এমনকি সিনেমা দেখার জন্য মায়ের কাছে শাসন খাওয়ার কথাও শেয়ার করেছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) সিডনিতে তাদের এই ঘোরাঘুরির পরিকল্পনা বাস্তবে রূপ পায়। রবি চৌধুরীর আসার খবর পেয়েই শাবনূর আগে থেকে সময় ঠিক করে রেখেছিলেন যেন তারা একসঙ্গে সময় কাটাতে পারেন। ভিডিও ক্লিপে শাবনূর পুরনো দিনের বন্ধুত্বের নানা স্মৃতির কথাও তুলে ধরেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

সিডনিতে রবি চৌধুরীকে ঘুরে দেখালেন শাবনূর, গাইলেন গানও

আপডেট সময় ০৭:২৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬