ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

স্কুলছাত্রী তাজমিন নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম থেকে চালক

কুমিল্লার লালমাই উপজেলার ফসলি জমি থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে চট্টগ্রাম মহানগর এলাকা থেকে তাকে আটক করা হয়। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত সুমন তাজমিনকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম অভিযানে অংশ নেয়। বর্তমানে তাকে কুমিল্লায় নিয়ে আসা হচ্ছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কখন সংবাদ সম্মেলন হতে পারে সেবিষয়ে নিশ্চিত কিছু বলেননি তিনি।

তাজমিনের মৃত্যুর ঘটনার তদন্তে পুলিশের হাতে থাকা সিসিটিভি ফুটেজে কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য উঠে এসেছে। গত ৭ অক্টোবর রাত পৌনে ১২টার দিকে পদুয়ার বাজারের নূরজাহান হোটেলের সামনে একটি বাস থেকে নামতে দেখা যায় তাকে। ফুটেজে দেখা যায়, হোটেল থেকে কিছুটা দূরে স্টেশনারি দোকানের সামনে দাঁড়িয়ে তাজমিন একজন দোকানির সঙ্গে কথা বলছেন। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর রাত সোয়া ১২টার দিকে তাকে ওই এলাকা ত্যাগ করতে দেখা যায়। বর্তমানে পুলিশ তার যাতায়াতের পথ এবং ঘটনার আগের দিনের গতিবিধি নিয়ে গভীর তদন্ত চালাচ্ছে। এদিকে তাজমিনের মৃত্যুর আগের রাতের চলাচলের একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। এ সময় দোকানিকে তাকে কিছু একটা দেখাতে বা কোনো দিক নির্দেশ করতে দেখা যায়।

তদন্তকারী সূত্র অনুযায়ী, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চারদিন পর তাজমিন এই পরিস্থিতির শিকার হয়। শুরুতে সে ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছিল এবং সেখান থেকে ফিরে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করে। গত ৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছিল এই কিশোরী। উল্লেখ্য, ৮ অক্টোবর সকাল ৮টার দিকে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর এলাকা সংলগ্ন ফসলি জমি থেকে গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা এলাকার আবদুল আলীমের মেয়ে। সে পরিবারের সঙ্গে কুমিল্লা নগরের রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই দিন রাতে তাজমিনের বাবা আবদুল আলীম বাদী হয়ে লালমাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ বর্তমানে মামলার তদন্ত কাজ ও আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্লাইদুবাই পাইলট হামামের বিতর্কিত পোস্ট ও বিমান হামলার নেপথ্যে

স্কুলছাত্রী তাজমিন নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম থেকে চালক

আপডেট সময় ০৬:১৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬