ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

গ্ল্যামারই সব নয়, টিকে থাকতে যোগ্যতাই আসল: সোহিনী সরকার

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার মনে করেন, অভিনয়ের জগতে দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য শুধু গ্ল্যামার নয়, বরং যোগ্যতার প্রয়োজন সবচেয়ে বেশি।

রুপালি পর্দায় গ্ল্যামারের গুরুত্ব অনস্বীকার্য হলেও, দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য এটিই যথেষ্ট নয় বলে মনে করেন অভিনেত্রী সোহিনী সরকার। তিনি স্পষ্টভাবে জানান, গ্ল্যামারের পাশাপাশি অভিনয়গুণ ও যোগ্যতাই মূল ভিত্তি। সোহিনীর মতে, বর্তমান সময়ে নতুনদের মধ্যে কাজের প্রস্তুতির অভাব লক্ষ্য করা যায়। আগের প্রজন্মের শিল্পীরা যেভাবে অভিনয়ের চর্চা করতেন বা দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে থেকে অভিজ্ঞতা অর্জন করতেন, বর্তমানের অনেক তারকা সেদিকে মনোযোগী নন। তার ভাষ্য, “গ্ল্যামারের পাশাপাশি যোগ্যতাও প্রয়োজন। শুধু গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না।” রুপালি জগতে গ্ল্যামারের বিকল্প নেই—এ কথা বহু দিন ধরেই প্রচলিত। তবে এ ভাবনার সঙ্গে পুরোপুরি সহমত নন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। এ বিষয়ে সোহিনী সরকার বলেন, “ইন্ডাস্ট্রিতে যারা নতুন কাজ করতে আসছেন, তাদের দেখে অনেক সময় মনে হয়—তারা সম্পূর্ণ তৈরি হয়ে আসেননি। কিন্তু এখন যার গ্ল্যামার সবচেয়ে বেশি সে কাজও পায় বেশি।

নিজের বক্তব্যের সমর্থনে তিনি অভিনেতা যীশু সেনগুপ্তের উদাহরণ টেনে বলেন, যীশুদা ছোটবেলা থেকেই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিনের অভিজ্ঞতার মাধ্যমে আজকের অবস্থানে পৌঁছেছেন। সোহিনী ও যীশু সেনগুপ্তকে আগামীতে দেখা যাবে শিবপ্রসাদ ও নন্দিতা পরিচালিত ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায়, যা দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমায় সোহিনীকে একদম ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে।

ব্যক্তিগত জীবনে দারুণ সময় পার করছেন সোহিনী সরকার। সংগীতশিল্পী শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কের গুঞ্জনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের ১৫ জুলাই তারা বিয়েবন্ধনে আবদ্ধ হন। এরপর ২০ সেপ্টেম্বর এই দম্পতি তাদের প্রথম সন্তানকে স্বাগত জানান। ব্যক্তিগত সুখের পাশাপাশি ক্যারিয়ারেও সোহিনী বেশ ব্যস্ত সময় পার করছেন। সবকিছুর ইতি টেনে ২০২৪ সালের ১৫ জুলাই সাতপাকে বাঁধা পড়েন তারা।

উল্লেখ্য যে, ২০০৬ সালে টিভি ধারাবাহিকের মাধ্যমে সোহিনীর অভিনয়ের যাত্রা শুরু হয়। এরপর ‘ওগো বধূ সুন্দরী’, ‘ভূমিকন্যা’ এবং বিশেষ করে ২০১১ সালে ‘অদ্বিতীয়া’ ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। ২০১৩ সালে ‘রূপকথা নয়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটার পর ‘ফড়িং’, ‘ওপেন টি বায়োস্কোপ’, ‘রাজকাহিনী’, ‘হর হর ব্যোমকেশ’ ও ‘বিবাহ ডায়েরিজ’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। এছাড়া ২০১৯ সালে ওটিটি প্ল্যাটফর্মে যাত্রা শুরু করা এই অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রান্না বাটি’ গত বছর দর্শকদের কাছে পৌঁছেছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্ল্যামারই সব নয়, টিকে থাকতে যোগ্যতাই আসল: সোহিনী সরকার

আপডেট সময় ০৮:৫২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬