ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি ও বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এবং ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ডের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেছে সংযুক্ত আরব আমিরাতের সরকারি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এ লক্ষ্যে ১৫ বছর মেয়াদি একটি কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ঈসা কাজিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান, বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি এবং ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, এই চুক্তির ফলে টার্মিনালের মালিকানা ও মূল অবকাঠামোর নিয়ন্ত্রণ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছেই থাকবে। বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে এনসিটি বিক্রি বা সম্পূর্ণ হস্তান্তর করা হচ্ছে না। বন্দরের জমি, অবকাঠামো, নিরাপত্তা, কাস্টমস এবং ইমিগ্রেশন কার্যক্রম বাংলাদেশের সার্বভৌম ক্ষমতার অধীনেই পরিচালিত হবে। ফলে বাংলাদেশ ও আন্তর্জাতিক বাজারের মধ্যে আরও নির্বিঘ্ন যোগাযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সরকারের মূল লক্ষ্য হলো দেশের বিদ্যমান গুরুত্বপূর্ণ সম্পদের সক্ষমতা দ্রুত বৃদ্ধি করা। আধুনিক যন্ত্রপাতি, ডিজিটাল ব্যবস্থাপনা এবং বৈশ্বিক লজিস্টিক নেটওয়ার্কের মাধ্যমে এনসিটিকে আরও প্রতিযোগিতামূলক করাই এই উদ্যোগের উদ্দেশ্য। তিনি আরও বলেন, এই চুক্তি বাস্তবায়নে কোনো ঋণ নিতে হচ্ছে না, কারণ বিনিয়োগ করছে ডিপি ওয়ার্ল্ড। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের সাথে এই চুক্তির তুলনা করার সুযোগ নেই। একইসঙ্গে বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আরও শক্তিশালী ভিত্তি তৈরি হবে।

ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ঈসা কাজিম বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে এই সুযোগ দেয়ার জন্য আমরা বাংলাদেশ সরকার ও বন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ বর্তমানে একটি উদীয়মান বাণিজ্য অর্থনীতিতে পরিণত হচ্ছে। বৈশ্বিক কন্টেইনার পরিবহনের প্রায় ১০ শতাংশ পরিচালনা করা ডিপি ওয়ার্ল্ড বিশ্বজুড়ে ৪০টির বেশি দেশে ৮০টিরও বেশি টার্মিনাল পরিচালনা করে আসছে।

চুক্তির শর্তানুযায়ী, টার্মিনালের আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ড নিজস্ব অর্থায়নে বিনিয়োগ করবে। প্রথম ১০ বছরে প্রতিষ্ঠানটি যন্ত্রপাতি, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নে ১ হাজার কোটি টাকারও বেশি মূলধনী বিনিয়োগ করবে। এর বিনিময়ে সরকার বা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় ৬০০ কোটি টাকা অগ্রিম ফি পাবে। এর ২৫ শতাংশ চুক্তি স্বাক্ষরকালে এবং বাকি ৭৫ শতাংশ কার্যক্রম শুরুর আগে পরিশোধ করা হবে। এছাড়া কন্টেইনার পরিবহনের বিপরীতে টার্মিনালের গড় রাজস্বের ৪০ থেকে ৬৭ শতাংশ পর্যন্ত রয়্যালটি বা রাজস্ব অংশ পাবে বন্দর কর্তৃপক্ষ। আমাদের পরিচালনাগত দক্ষতা, প্রযুক্তি এবং পণ্য ও সরবরাহ ব্যবস্থার শুরু থেকে শেষ পর্যন্ত সেবা দেয়ার সক্ষমতাকে কাজে লাগিয়ে আমরা বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ এবং দেশের ব্যবসাগুলোর জন্য নতুন সুযোগ তৈরিতে সহায়তা করতে চাই। বাংলাদেশের জন্য এর অর্থ হলো এমন একটি বন্দরব্যবস্থা গড়ে তোলা, যা আমরা যে মাত্রার বাণিজ্য সম্প্রসারণ করতে চাই, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আরও কার্যকরভাবে কাজ করতে সক্ষম হবে।

উল্লেখ্য, এনসিটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ পরিচালনা করে। তবে উৎপাদনশীলতা, পণ্য খালাসের সময় ও যন্ত্রপাতির সীমাবদ্ধতা কাটাতে আন্তর্জাতিক অপারেটর নিয়োগ করা হয়েছে। চুক্তি অনুযায়ী, এখানে স্থানীয় জনবলকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে নতুন পরিচালন কাঠামোয় যুক্ত করা হবে। সিপিএ’র পক্ষ থেকে আধুনিক প্রযুক্তি ও কেপিআই (কি পারফরম্যান্স ইন্ডিকেটর) সূচকের মাধ্যমে অপারেটরের কার্যক্রম কঠোরভাবে তদারকি করা হবে। নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে আর্থিক জরিমানার বিধান রাখা হয়েছে। আমাদের বৃহত্তর নীতিগত লক্ষ্য হলো বিভিন্ন টার্মিনালে একাধিক আন্তর্জাতিক অপারেটর যুক্ত করে সেবার মান ও নির্ভরযোগ্যতা বৃদ্ধির মাধ্যমে সাপ্লাই চেইনে স্থিতিশীলতা আনা। তবে আন্তর্জাতিক প্রতিযোগী বন্দরগুলোর তুলনায় কন্টেইনার জাহাজে অবস্থানের সময়, পণ্য খালাসে সময়, যন্ত্রপাতির সক্ষমতা ও উৎপাদনশীলতার ক্ষেত্রে এখনো ঘাটতি রয়েছে।

চুক্তি স্বাক্ষরের দিন ঢাকার আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে বামপন্থীসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতারা এর প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীদের বাধার মুখে পড়ে নৌপরিবহন মন্ত্রীর বহনকারী গাড়ি। এই বিক্ষোভের সময় সাজ্জাদ জহির চন্দনসহ একাধিক নেতাকর্মী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বর্তমানে এনসিটি পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত চিটাগং ড্রাই ডক লিমিটেড, যা বিদেশি অপারেটর কাজ শুরু না করা পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবে।

এদিকে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ঈসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা কনসেশন চুক্তি ছাড়াও ফ্রি ট্রেড জোন এবং রেলভিত্তিক ইনল্যান্ড কন্টেইনার ডিপো স্থাপনের বিষয়ে বাংলাদেশে নতুন বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক এই সাক্ষাতের তথ্য নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি ও বিক্ষোভ

আপডেট সময় ০৮:৩৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬