ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

মেইল আইডি আর পাসওয়ার্ডের দিন শেষ, মুখ দেখালেই খুলবে ফেসবুক

অাকাশ আইসিটি ডেস্ক:

ফেসবুক অ্যাকাউন্ট খুলতে মেইল আইডি আর পাসওয়ার্ড দেওয়ার দিন শেষ হয়ে আসছে। টেকনোলজিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে ‘ফেস রিকগনিশন’ ফিচারের ওপরে কাজ করছে ফেসবুক টিম। আর এই পদ্ধতি চালু হলে মেইল আইডি আর পাসওয়ার্ডের প্রয়োজন হবে না, ইউজারের মুখ দেখে চিনে তবেই অ্যাকাউন্ট খোলা বা ব্যবহার করা যাবে।

ফেসবুক ইউজাররা যাতে নিজেদের লক হওয়া অ্যাকাউন্ট খুলতে পারেন সে জন্য নানা ধরনের পদ্ধতি প্রয়োগ করে দেখা হচ্ছে। এই নতুন পদ্ধতি সামনে এলে ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হবে না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা খুব তাড়াতাড়ি ও সহজে অ্যাকাউন্ট রিকভারি পদ্ধতির সময়ে ভেরিফাই করাতে চান তাদের জন্য নতুন পদ্ধতি পরীক্ষা করে দেখা হচ্ছে। যে ডিভাইসে আপনি লগ ইন করা রয়েছেন সেখানে এই সুবিধা পাওয়া যাবে।

এর পাশাপাশি ভিডিও চ্যাট ডিভাইস দিয়ে ইউজারের মুখ যাচাইয়ের কথাও চলছে। তবে অনেকে ভয় পাচ্ছেন, এর মাধ্যমে সোশাল সাইটে গোপনে নজরদারি চলতে পারে। সেটা খতিয়ে দেখে তবেই এই নতুন ফিচার সামনে আনা হবে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

মেইল আইডি আর পাসওয়ার্ডের দিন শেষ, মুখ দেখালেই খুলবে ফেসবুক

আপডেট সময় ০১:৩১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭