ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিমান বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে ১০টি নতুন উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। বুধবার রাতে রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। নতুন চুক্তির আওতায় বিমান চারটি ‘এ৩৫০-৯০০’ এবং ছয়টি ‘এ৩২১নিও’ মডেলের উড়োজাহাজ সংগ্রহ করবে। এর মধ্যে এ৩৫০-৯০০ মডেলের উড়োজাহাজগুলো দূরপাল্লার আন্তর্জাতিক রুটে এবং এ৩২১নিও উড়োজাহাজগুলো মাঝারি ও আঞ্চলিক রুটে ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এয়ারবাসের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়া) জুর্গেন ওয়েস্টারমায়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

বর্তমানে বিমানের বহরে থাকা ১৪টি বোয়িং ও পাঁচটি ড্যাশ-৮ উড়োজাহাজের পাশাপাশি এয়ারবাস যুক্ত হওয়ার ফলে সংস্থাটি দুই ধরনের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের প্রযুক্তিতে বহর পরিচালনার সক্ষমতা অর্জন করবে। বিমান চলতি বছর মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনারও চুক্তি করেছে। গত ৩০ এপ্রিল করা সেই চুক্তির আওতায় আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮ উড়োজাহাজসহ মোট ১৪টি উড়োজাহাজ কেনার প্রক্রিয়া শুরু হয়েছে, যার মূল্য প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা। সব উড়োজাহাজ পেতে ১১ থেকে ১২ বছর সময় লাগতে পারে। এয়ারবাসের ১০টি এবং বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজ বহরে যুক্ত হলে নতুন উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ৩৫।

বোয়িংয়ের উড়োজাহাজগুলো ২০৩১ সাল থেকে সরবরাহ পাওয়ার আশা করছে কর্তৃপক্ষ। চুক্তির শর্ত অনুযায়ী, উড়োজাহাজগুলো হাতে পাওয়ার সাপেক্ষে ধাপে ধাপে মূল্য পরিশোধ করা হবে। তবে বিমান কর্তৃপক্ষ অন্তত একটি এয়ারবাস উড়োজাহাজ ২০২৭ বা ২০২৮ সালের মধ্যে সরবরাহের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে। সব মিলিয়ে বোয়িং ও এয়ারবাস থেকে মোট ৩৫টি নতুন উড়োজাহাজ যুক্ত হলে বহরে ১৯টি ওয়াইড-বডি এবং ১৬টি ন্যারো-বডি উড়োজাহাজ থাকবে। বর্তমানে সচল ১৯টি উড়োজাহাজের মধ্যে দুটি প্রায় অচল এবং বাকি ১৭টিও আগামী কয়েক বছরের মধ্যে পর্যায়ক্রমে অবসরে যাওয়ার কথা রয়েছে।

আপলোডকারীর তথ্য

বিমান বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ

আপডেট সময় ১১:৩২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬