ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা

গাজীপুরের টঙ্গীতে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পেশাগত দায়িত্ব পালনকালে ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ। সাতাইশের সখিনগর এলাকায় চিহ্নিত ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করছিল। অভিযানের সময় শাওন ও সাগর মিয়া নামে দুই ছিনতাইকারীকে ধরার চেষ্টা করলে তারা পুলিশের ওপর আক্রমণ চালায়। এ সময় এসআই হানিফের বাঁ পায়ে ছুরিকাঘাত করা হয়, যা গভীর ক্ষত সৃষ্টি করে।

ঘটনাস্থল থেকে অভিযুক্ত শাওন ও সাগর মিয়াকে আটক করা হয়েছে। আহত পুলিশ কর্মকর্তাকে দ্রুত টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার প্রয়োজনে তাঁকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার শফিকুর রহমান জানান, চিহ্নিত অপরাধীদের ধরতে গিয়ে এসআই হানিফ মাহমুদ গুরুতর আহত হয়েছেন। তিনি জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সঙ্গে অভিযান পরিচালনা করেছেন এবং দায়িত্ব পালনে পিছপা হননি।

আপলোডকারীর তথ্য

এআই ব্যবহার করে পর্যটকদের জন্য ভ্রমণ অ্যাপ বানিয়ে ভাইরাল

টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা

আপডেট সময় ০৩:০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬