ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

দুবাইয়ের আকাশে অজানা আলো, কৌতুহল বিশ্বজুড়ে

অাকাশ নিউজ ডেস্ক:

দুবাইয়ের আকাশে অদ্ভূত আলোর রেখা। আলো ঝলমলে শহরে সন্ধ্যার আকাশে অচেনা আলো নিয়ে ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়।
প্রাথমিকভাবে আমিরশাহীর মহাকাশ কেন্দ্র সেটিকে উল্কা বলে জানালেও রুশ মহাকাশ সংস্থা রসকসমসের পক্ষ থেকে জানানো হয়েছে সেটি রুশ রকেটের অবশিষ্টাংশ।

মঙ্গলবার সন্ধ্যায় দুবাইয়ের আকাশে দেখা যায় উল্কার মতো ওই বস্তুকে। রাস্তায় যাঁরা ছিলেন তাদের সবার চোখ আটকে যায় আকাশে। চর্মচক্ষুতে প্রত্যক্ষ করার পাশাপাশি সেই ছবি ক্যামেরাবন্দিও করেছেন অনেকে। দুবাইয়ের আকাশে অজানা জ্যোতিষ্কের আবির্ভাব ঘিরে কৌতুহল ছড়ায় বিশ্বজুড়ে। আমিরশাহীর মহাকাশ সংস্থার তরফে জানানো হয় বস্তুটি এটি বিশাল উল্কা। তবে আকাশে বস্তুটির গতি দেখে তা মানতে চাননি মাহাকাশবিদরা। কয়েক ঘণ্টার মধ্যে রুশ মহাকাশ সংস্থা রসকসমসের তরফে জানানো হয় বস্তুটি রুশ রকেটের ভগ্নাবশেষ।

ওই দিনই রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রসদ পাঠিয়েছিল রাশিয়া।

সেই রকেটের ভগ্নাবশেষ বায়ুমণ্ডলে ফিরে এসে উল্কার মতো জ্বলে ওঠে। রসকসমসের তরফে জানানো হয়েছে, সাধারণ আবহমণ্ডলের উপরের স্তরেই জ্বলে যায় এই ধরনের রকেটের অংশ। কোনো কারণে তা বায়ুমণ্ডলের নিচের স্তরে চলে আসায় খালি চোখে দেখা গেছে। রকেটের অংশটি জ্বলতে জ্বলতে আরব সাগর হয়ে ভারত মহাসাগরের দিকে চলে গিয়েছে বলে জানিয়েছেন রুশ বিজ্ঞানীরা। এই ধরনের রকেটের ধ্বংসাবশেষের পৃথিবীপৃষ্ঠে আছড়ে পড়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তাঁরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

দুবাইয়ের আকাশে অজানা আলো, কৌতুহল বিশ্বজুড়ে

আপডেট সময় ০৯:৫৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭