ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

চুম্বকের সাহায্যে তৈরি হচ্ছে কৃত্রিম রক্তনালি

আকাশ নিউজ ডেস্ক:

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) একদল গবেষক চৌম্বক শক্তি কাজে লাগিয়ে গবেষণাগারে কৃত্রিম রক্তনালি বৃদ্ধির এক যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করেছেন। এই অভাবনীয় সাফল্যের ফলে ভবিষ্যতে চিকিৎসাবিজ্ঞানে মানবদেহের বিকল্প টিস্যু ও পরিপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ তৈরির পথ আরও সুগম হলো।

গবেষণাগারে ‘ক্যাপিলারি’ বা কৈশিক নালি নামের অতি ক্ষুদ্র রক্তনালি তৈরি করা দীর্ঘকাল ধরেই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের কাছে একটি বড় বাধা ছিল। মাত্র ০.০০৫ মিলিমিটার পুরু এই নালিগুলো জীবিত কোষে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি জোগাতে অপরিহার্য। থ্রিডি প্রিন্টিং বা রাসায়নিক পদ্ধতির সাহায্যে আগে এগুলো তৈরির চেষ্টা করা হলেও, তাতে নিখুঁত রক্তনালি তৈরি সম্ভব হয়নি।

নতুন পদ্ধতিতে কোলাজেন জেলের ভেতর রক্তনালির কোষ বা ‘এন্ডোথেলিয়াল সেল’ দিয়ে ভরা একটি ক্ষুদ্র চিপ ব্যবহার করা হয়েছে। চিপের ভেতরে একটি ছোট চুম্বক বসিয়ে বাইরের চৌম্বক ক্ষেত্রের সাহায্যে জেলটিকে ত্রিমাত্রিক উপায়ে আলতো করে টানা হয়। চৌম্বকীয় এই টানের মাত্রা নিয়ন্ত্রণ করে বিজ্ঞানীরা নিখুঁতভাবে নতুন কৈশিক নালির দিক, দৈর্ঘ্য ও পরিমাণ নির্ধারণ করতে পেরেছেন।

বিজ্ঞানীরা জানান, কোষের চাপ নিয়ন্ত্রক জিন ‘PIEZO1’ এতে মূল ভূমিকা রাখে। জিনটি নিষ্ক্রিয় করা হলে রক্তনালির বৃদ্ধি মারাত্মকভাবে কমে যায়। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, যান্ত্রিক প্রসারণই রক্তনালির জালিকা তৈরিতে বিশেষ জৈবিক প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে।

পিএনএএস (PNAS) জার্নালে প্রকাশিত এই গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিজ্ঞানীরা এখন এই চৌম্বক-নিয়ন্ত্রিত নালির ভেতর দিয়ে কতটা কার্যকরভাবে রক্ত চলাচল করতে পারে, তা পরীক্ষা করে দেখবেন। পরবর্তীতে পেশি টিস্যুর মতো বৃহত্তর কৃত্রিম টিস্যুর সঙ্গে এগুলো যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

চুম্বকের সাহায্যে তৈরি হচ্ছে কৃত্রিম রক্তনালি

আপডেট সময় ১০:০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬