ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাজ করার সময় একটি বহুতল ভবনের ১০ তলা থেকে নিচে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিল্লাত লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

আজ (বুধবার) দুপুরে নিহত মিল্লাতের বড় ভাই শরীফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রায় ১০ বছর আগে মিল্লাত জীবিকার তাগিদে মালয়েশিয়ায় যায়। তিনি রাজধানী কুয়ালালামপুরে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার সংসারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

শরীফ হোসেন বলেন, দীর্ঘ ১০ বছর ধরে মিল্লাত বিদেশের মাটিতে রয়েছে। কাজ করতে গিয়ে একটি বহুতল ভবনের ১০ তলা থেকে পড়ে গিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। কখনো ভাবিনি এভাবে তার মৃত্যুর খবর শুনতে হবে। আমার ভাই খুব ভালো মানুষ ছিল। পরিবারের কাউকে মানাতে পারছি না।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। কিন্তু ঘটনাটি দুঃখজনক। খোঁজ নিয়ে লাশ দেশে আনতে পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৮:৪০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬