ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

র‍্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক: 

জিম্বাবুয়ের বিপক্ষে ধারাবাহিক ব্যাটিংয়ের পুরস্কার পেয়েছেন তানজিদ হাসান তামিম। টানা দুই ম্যাচে ফিফটি করে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন। র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন সাইফ হাসান ও শেখ মেহেদিও।

বুধবার (২২ জুলাই) প্রকাশিত হালনাগাদ র‍্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ৭ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন তানজিদ। ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে এখন তিনিই বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাংকিংধারী টি-টোয়েন্টি ব্যাটার।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৭০ গড়ে ১৪০ রান করেন বাঁহাতি এই ওপেনার। অন্যদিকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৫ রানের ইনিংস খেলে ৯ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন ওপেনার সাইফ হাসান।

তবে ৩ ধাপ পিছিয়ে ৩২ নম্বরে নেমে গেছেন তাওহীদ হৃদয়। বোলারদের র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের কয়েকজনের। তবে অবনতি হয়েছে দুই অভিজ্ঞ বোলার নাসুম আহমেদ আর মোস্তাফিজুর রহমানের। অন্যদিকে পেসার তাসকিন আহমেদ ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৯ নম্বরে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

র‍্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তামিম

আপডেট সময় ০৬:০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬