ঢাকা ১১:২১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

দিল্লিতে ছাত্র-জনতার চলমান আন্দোলনের জেরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। আন্দোলনকারীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ বিরোধী জোটের একাধিক নেতাকে প্রতিরোধমূলকভাবে আটক করেছে দিল্লি পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে রাহুল ও প্রিয়াঙ্কাসহ শীর্ষ নেতাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। তবে তাদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক গ্রেফতারের ঘোষণা দেওয়া হয়নি। বিক্ষোভস্থল থেকে রাহুল গান্ধী অভিযোগ করেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর বলপ্রয়োগ করে সরকার গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। তিনি বলেন, পরীক্ষায় অনিয়মের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বিরোধীদের আন্দোলন অব্যাহত থাকবে।

একই ধরনের বক্তব্য দেন প্রিয়াঙ্কা গান্ধীও। তিনি শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে সরকারের সংলাপের আহ্বান জানান। এদিকে দিল্লির যন্তর মন্তরে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিও মঙ্গলবার অব্যাহত ছিল। আন্দোলনের নেতারা জানিয়েছেন, সরকারের আশ্বাসে তারা সন্তুষ্ট নন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

পর্যবেক্ষকদের মতে, ছাত্র আন্দোলনকে ঘিরে বিরোধী দলগুলোর সরাসরি মাঠে নেমে পড়া কেন্দ্রের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দিল। ফলে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন এখন শিক্ষাব্যবস্থার গণ্ডি ছাড়িয়ে জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

আপডেট সময় ০৮:৫৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬