ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শার্দুলের ব্যাট দিয়ে লর্ডসে ইতিহাস গড়লেন রোহিত

আকাশ স্পোর্টস ডেস্ক: 

লর্ডসে রোহিতের ঐতিহাসিক ওয়ানডে সেঞ্চুরির পেছনে ছিল সতীর্থ শার্দুল ঠাকুরের উপহার দেওয়া একটি ব্যাট। ম্যাচ চলাকালে ধারাভাষ্যে মজার ছলে বিষয়টি প্রকাশ করলেও পরে ভারতীয় পেস অলরাউন্ডার নিশ্চিত করেন, সেই ব্যাট দিয়েই লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলেছেন রোহিত শর্মা।

রবিবার লর্ডসে ১১০ বলে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রোহিত। তার এই সেঞ্চুরির সুবাদে প্রথমবারের মতো লর্ডসের ওয়ানডে অনার্স বোর্ডে জায়গা করে নেন কোনো ভারতীয় ব্যাটার। সাম্প্রতিক সময়ে ফর্ম, দলে জায়গা এবং অবসর নিয়ে নানা আলোচনা চললেও ব্যাট হাতে জবাব দেন ভারতের অধিনায়ক।

ম্যাচ চলাকালে ধারাভাষ্যে শার্দুল ঠাকুর হাস্যরস করে বলেন, ‘ওটা আমার ব্যাট। ধারাভাষ্যকক্ষে বসেই ভারতকে দারুণ শুরু এনে দিয়েছি আমি।’

পরে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে শার্দুল জানান, তিনি এসএস ব্যাটসের সঙ্গে চুক্তিবদ্ধ। প্রতিষ্ঠানটির কর্ণধার যতীন সারিন তাকে কয়েকটি ব্যাট পাঠিয়েছিলেন। সেখান থেকেই দুটি ব্যাট চেয়েছিলেন রোহিত।

শার্দুল বলেন, ‘রোহিতের ব্যাটগুলো খুব পছন্দ হয়েছিল। তাই সে আমার কাছে দুটি ব্যাট চেয়েছিল। আমরা সবাই তাকে ভালোবাসি। ভারতীয় ক্রিকেটকে সে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। তাই তাকে ব্যাট না দেওয়ার কোনো প্রশ্নই ছিল না।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয় হলো, লর্ডসের মতো ঐতিহাসিক মাঠে আমার দেওয়া ব্যাট ব্যবহার করেই রোহিত এই অসাধারণ শতকটি করেছে।’

এটি ছিল রোহিত শর্মার ওয়ানডে ক্যারিয়ারের ৩৪তম সেঞ্চুরি। রান তাড়া করে এটি তার ১৮তম শতক, যা তাকে এই তালিকায় দ্বিতীয় স্থানে তুলে এনেছে। তিনি পেছনে ফেলেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে, তার রান তাড়া করে সেঞ্চুরির সংখ্যা ১৭। এই তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি, তার ঝুলিতে রয়েছে ২৯টি রান তাড়া করে করা ওয়ানডে সেঞ্চুরি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শার্দুলের ব্যাট দিয়ে লর্ডসে ইতিহাস গড়লেন রোহিত

আপডেট সময় ০৫:৩০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬