ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিযান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

সংসদের বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধ করার অভিযোগ তোলেন। আগের দিন দেশের পরীক্ষা ও শিক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে সিজেপি আয়োজিত ‘চলো সংসদ’ মিছিলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। এই ঘটনার পরেই সরকার ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ওঠে।

ঘটনার পর আরএমএল হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান রাহুল গান্ধী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেশের তরুণ সমাজ শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে প্রতিবাদ করছে। বর্তমান পরীক্ষা ব্যবস্থা উইপোকা ধরে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেন, এমন এক সংকটজনক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কেন নীরব রয়েছেন।

শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জকে ভারতীয় সংস্কৃতির পরিপন্থী আখ্যা দিয়ে তিনি জানান, দেশে কর্মসংস্থানের সব পথ বন্ধ হয়ে যাওয়ার পর অন্তত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর ওপর তরুণদের ভরসা ছিল, তাও এখন ধ্বংসের মুখে। শিক্ষা ব্যবস্থাকে একটি নির্দিষ্ট ভাবাদর্শের হাতে তুলে দেওয়া হচ্ছে দাবি করে তিনি অভিযোগ করেন, একদল শিল্পপতির পেছনে অঢেল অর্থ ব্যয় করা হলেও দেশের সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার করে রাখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর

আপডেট সময় ০৪:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬