ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

‘বরবাদ’ নির্মাতার সঙ্গে নতুন মিশনে নুসরাত ফারিয়া

আকাশ বিনোদন ডেস্ক :

হাসি আর রহস্য। দুই স্বাদের মিশেলে নতুন এক গল্প নিয়ে আবারও ওটিটিতে ফিরছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবার তিনি অভিনয় করবেন ‘বরবাদ’-খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের প্রথম ওয়েব সিনেমা ‘লাপাত্তা’-তে। কমেডি-থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মে ভিন্নধর্মী এক চরিত্রে দেখা যাবে তাকে।

ফারিয়ার ওটিটি যাত্রা শুরু হয়েছিল ২০২১ সালে শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিনেমা ‘যদি কিন্তু তবুও’ দিয়ে। এরপর ২০২৩ সালে মুক্তি পায় তার অভিনীত ‘পাতালঘর’। যদিও এটি মূলত বড় পর্দার জন্য নির্মিত হয়েছিল, পরে ওটিটিতে মুক্তি দেওয়া হয়। দুই বছর পর আবার নতুন ওয়েব সিনেমায় যুক্ত হলেন এই অভিনেত্রী।

প্রাথমিকভাবে ‘লাপাত্তা’ সিনেমার দৃশ্যধারণ শুরু হবে আগামী মাসে। বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের কাজ। এতে নুসরাত ফারিয়ার সঙ্গে অভিনয় করবেন শাহরিয়ার নাজিম জয় ও নাসির উদ্দিন খান। সব পরিকল্পনা অনুযায়ী এগোলে বছরের শেষ দিকে আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ‘লাপাত্তা’।

নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, ‘এটি মূলত থ্রিলারধর্মী গল্প, তবে কমেডির উপাদানও থাকবে। প্রস্তুতির কাজ প্রায় শেষ। সব ঠিক থাকলে আগস্টের মাঝামাঝি সময়ে শুটিং শুরু করব।’

অভিনয়ের পাশাপাশি গানেও সক্রিয় রয়েছেন নুসরাত ফারিয়া। গেল কোরবানির ঈদে মুক্তি পেয়েছে তাঁর গাওয়া ‘লোকে বলে’ শিরোনামের গান। ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীতায়োজনে লোকসংগীত ও আধুনিক পপের ফিউশনে তৈরি গানটির কথা লিখেছেন বাঁধন।

নুসরাত ফারিয়াকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া ‘জ্বীন থ্রি’ সিনেমায়।

অন্যদিকে, ওয়েব ফিল্মের পাশাপাশি নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমার কাজও এগিয়ে নিচ্ছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। ‘রাক্ষস’ সিনেমার পর তাঁর নতুন চলচ্চিত্রের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে চলতি বছরের শেষ দিকে।

‘বরবাদ’-এর পর আবারও তাঁর পরিচালনায় অভিনয় করবেন শাকিব খান। ইতোমধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তিও সম্পন্ন হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

‘বরবাদ’ নির্মাতার সঙ্গে নতুন মিশনে নুসরাত ফারিয়া

আপডেট সময় ০৮:২০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬