ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

গাইবান্ধায় আর্জেন্টিনার সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

আকাশ জাতীয় ডেস্ক: 

বর্ণিল সাজে সজ্জিত হয়ে গাইবান্ধায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনা সমর্থকরা। শোভাযাত্রায় সমর্থকরা আর্জেন্টিনার জার্সি ও পতাকা গায়ে জড়িয়ে সড়কে সড়কে নিজ দলের পক্ষে স্লোগান দেন। এই শোভাযাত্রা দেখতে রাস্তার দুই পাশে সাধারণ মানুষের ব্যপক ভিড় লক্ষ্য করা গেছে।

রবিবার বিকেলে শহরের গাইবান্ধা স্টেডিয়াম মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে ফিরে শহরের জিরো পয়েন্ট বড় মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। এদিন দুুপুর থেকে ওই স্টেডিয়াম মাঠে জড়ো হতে থাকেন সমর্থকরা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে সমর্থকদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় অংশগ্রহণকারীদের সবার পরনে ছিল আর্জেন্টিনা দলের জার্সি। তাদের হাতে দলের পতাকা। শোভাযাত্রায় জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে সমর্থকেরা অংশগ্রহণ করেন।

এদিকে আর্জেন্টিনা সমর্থকদের এই শোভাযাত্রা দেখতে বিভিন্ন বাজার ও সড়কে মানুষের ভিড় জমে। অনেকেই হাততালি দিয়ে নিজ দলের সমর্থকদের উৎসাহ দেন।

আয়োজকদের একজন শিমুল বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক বিনোদনের পরিবেশ গড়ে তোলাই হচ্ছে এ আয়োজনের মুল উদ্দেশ্য। এবারও আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হবে জানান তিনি।

শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনার ভক্ত রোহিদ হাসান রিন্টু বলেন, আর্জেন্টিনার শৈল্পিক ফুটবল আমাদের আকৃষ্ট করে। বিগত বিশ্বকাপেও আমরা এমন র‌্যালির আয়োজন করেছিলাম, এবারও করছি। পুরো জেলার মানুষ আমাদের এই শো-ডাউন উপভোগ করছে এবং উৎসাহ দিচ্ছে।

আরেক ভক্ত আসাদুজ্জামান মিলন বলেন, আর্জেন্টিনা মানে আমাদের কাছে একটি আবেগের নাম, ভালোবাসার স্থান। আমরা সবসময় আর্জেন্টিনার সাথেই আছি। এবারও আর্জেন্টিনাই বিশ্বচ্যাম্পিয়ন হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

গাইবান্ধায় আর্জেন্টিনার সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেট সময় ০৬:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬