ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে

মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাতটার দিকে মুর্শিদাবাদের বহরমপুর এলাকার কর্ণসুবর্ণ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভি জানিয়েছে, ঘটনার সময় শিক্ষার্থীদের নিয়ে একটি স্কুল ভ্যান রেললাইন পার হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সে সময় রেলক্রসিংটির গেট খোলাই ছিল। ভ্যানটি রেললাইনে ওঠামাত্রই দ্রুতগতির নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি সেটিকে সজোরে ধাক্কা মারে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, স্কুল ভ্যানটি পুরো দুমড়েমুচড়ে রেললাইনের ওপর পড়ে রয়েছে।

দুর্ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা বলেছেন, এর আগে একটি আপ-লাইনের ট্রেন যাওয়ার সময় গেটটি বন্ধ রাখা হয়েছিল। সেই ট্রেনটি চলে যাওয়ার পর গেটম্যান রেলক্রসিংয়ের গেটটি খুলে দেন।

কিন্তু পাশের ট্র্যাকে আরেকটি ট্রেন চলে এলেও গেটটি আর বন্ধ করা হয়নি। এর ফলেই মারাত্মক এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

রেলওয়ের একজন কর্মকর্তা বলেছেন, কাটোয়া থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে কর্ণসুবর্ণ স্টেশনের কাছের লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলকারটি যখন লাইন পার হচ্ছিল, তখনই লোকাল ট্রেনটি এসে গাড়িটিকে ধাক্কা মারে।

গেটম্যানের বিরুদ্ধে গাফিলতির অভিযোগসহ পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী

মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন

আপডেট সময় ১১:৫৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬