ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

ছন্নছাড়া ব্যাটিংয়ে হারল টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আইসিসির তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ে। যাদেরকে সাম্প্রতিক বছরগুলোতে বলে কয়ে হারিয়েছে বাংলাদেশ।

অথচ জিম্বাবুয়ে সফরে গিয়ে হালে পানি পাচ্ছে না টাইগাররা। চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে সফরের শুরু থেকে হারের বৃত্তে আটকে আছে বাংলাদেশ।

একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানে হেরে যায় বাংলাদেশ। এরপর টানা দুই ওয়ানডেতে হেরে সিরিজ হাতছাড়া করে। তবে শেষ ম্যাচে জিতে হোয়াইটওয়াশ এড়ায় বাংলাদেশ।

আজ বুধবার বুলাওয়ের কুইন্স পার্কে শুরু হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টস জিতে স্বাগতিক জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে জিম্বাবুয়ে। বাংলাদেশ দলের হয়ে ৪ উইকেট নেন নাহিদ রান।

১২০ বলে ১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩২ রানে হেরে যায় বাংলাদেশ। স্বীকৃত ব্যাটসম্যানরা দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হওয়ায়; জিম্বাবুয়ের মতো তুলনামূলক দুর্বল দলের সঙ্গে ১৯ ওভারে ১৩৮ রানেই অলআউট হয় বাংলাদেশ। ইয়াসির আলী ৩৮ বলে দুই চার আর তিন ছক্কায় সর্বোচ্চ ৫৪ রান করেন। এছাড়া ১৯ রান করে শেখ মেহেদি হাসান।

জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড নাগরাভা ৪টি করে উইকেট নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ছন্নছাড়া ব্যাটিংয়ে হারল টাইগাররা

আপডেট সময় ০৮:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬