ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ নিয়েছে সরকার : মাহদী আমিন বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০ বসুন্ধরায় শিক্ষিত-সচ্ছল মানুষের বসবাস: মির্জা ফখরুল শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশের একাদশ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ফর্মহীন বাংলাদেশের সামনে ফর্মে থাকা জিম্বাবুয়ে। ঘরের মাঠে জিম্বাবুয়ে বরাবরই জায়ান্ট দল। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে সুপার এইটেও। বিদায় করেছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। এই ফরম্যাটে জিম্বাবুয়ের রেকর্ডও বেশ ভালো। লড়াইটা তাই জমজমাট হবে বলেই আশা করা যাচ্ছে।

টেস্ট ম্যাচ শেষ, ওয়ানডে সিরিজও শেষ। এবার টি-টোয়েন্টির লড়াইয়ে মাঠে নামছে জিম্বাবুয়ে এবং বাংলাদেশ ক্রিকেট দল। এই ফরম্যাটে ফর্ম ভালোই বাংলাদেশের। যদিও সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে টাইগাররা। জিম্বাবুয়ে সফরেও ফর্মটা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। টি-টোয়েন্টি ফরম্যাটের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশের একাদশে নিয়মিত অধিনায়ক লিটন দাস নেই। বাকিদের মধ্যে বেশিরভাগই থাকছেন। বোলিংয়ে মুস্তাফিজুর রহমান না থাকলেও অত চিন্তার কারণ নেই। লম্বা সময় ধরেই ফর্মের তুঙ্গে আছেন টাইগার বোলাররা। পেস ইউনিটে ৩ জন প্রায় নিশ্চিত তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা। লেগ স্পিনার রিশাদ হোসেনের একাদশে খেলাও একরকম নিশ্চিত। ৫ম বোলার হিসেবে নাসুম আহমেদ নাকি আবদুল গাফফার সাকলাইন তা এক বড় প্রশ্ন বটে। সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে টসের পর। তবে জিম্বাবুয়ের কন্ডিশন এবং আগের ম্যাচগুলোর উইকেট, পরিস্থিতি সব বিবেচনা করে বাড়তি পেসার হিসেবে সাকলাইনকে খেলানোর দিকে ঝুঁকতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে নাসুম আহমেদ এবং শেখ মেহেদী হাসানকে বসে থাকতে হতে পারে বাইরে।

ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সাথে সাইফ হাসান প্রায় নিশ্চিত। তিনে পারভেজ হোসেন ইমনের খেলাও একরকম নিশ্চিত বলা যায়। সাথে চারে অধিনায়ক তাওহিদ হৃদয় এবং পাঁচে ওয়ানডে সিরিজে ভালো করা নুরুল হাসান সোহানকে খেলাতে পারে বাংলাদেশ। ইয়াসির আলী চৌধুরী দীর্ঘ দিন পর দলে ফিরলেও ম্যাচ পাচ্ছেন না শুরুতেই। ছয়ে খেলানো হতে পারে ওয়ানডেতে ভালো করা মোসাদ্দেক হোসেন সৈকতকে।

ওয়ানডে সিরিজ এবং একমাত্র টেস্টে ব্যাটিংটাই বেশি ভুগিয়েছে বাংলাদেশ দলকে। টি-টোয়েন্টিতে তাই ব্যাটারদেরকেই বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। বুলাওয়ের উইকেট কন্ডিশনও কিছুটা লো এন্ড স্লো হতে পারে। যেখানে ব্যাটারদের চ্যালেঞ্জটা আরও বাড়বে। যদিও মিরপুরের ধীরগতির উইকেটে খেলে অভ্যাস আছে টাইগারদের। কিন্তু সেই মিরপুর আর চেনা মিরপুর নেই অনেকদিন ধরেই। রানপ্রসবা উইকেটে খেলে যাওয়া বাংলাদেশের জিম্বাবুয়েতে মানিয়ে নিতে কিছুটা বেগ পেতে হতে পারে।

ফর্মে থাকা জিম্বাবুয়েও চেপে ধরবে বাংলাদেশকে। অধিনায়ক সিকান্দার রাজা সংবাদ সম্মেলনে শুনিয়ে গেছেন লড়াকু সিরিজের আশার কথা। সেই লড়াইটা মাঠের ক্রিকেটে সেয়ানে-সেয়ানে হবে বলেই আশা করা যাচ্ছে। ঘরের মাঠে জিম্বাবুয়ে নিজেদের খেল দেখাতে প্রস্তুত। আহত বাঘ বাংলাদেশও নিশ্চিতভাবেই চাইবে থাবা বসাতে। কারা জয়ের হাসি হাসে এবং কীভাবে হাসে তা-ই এখন দেখার ব্যাপার।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে এবং বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ এটি।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ:

জিম্বাবুয়ে : বেন কারান, ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি (উইকেটরক্ষক), সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, টনি মুনিয়োঙ্গা, ক্লিভ মাদান্দে, ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, আবদুল গাফফার সাকলাইন/নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং শরিফুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশের একাদশ

আপডেট সময় ০২:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬