ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টেস্ট চ্যাম্পিয়নশিপে দল বাড়ছে না, অপেক্ষায় জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড-আফগানিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সভায় শিগিগির টেস্ট চ‍্যাম্পিয়নশিপে দলের সংখ‍্যা বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এতে তিন টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ে, আয়ারল‍্যান্ড ও আফগানিস্তানের এই প্রতিযোগিতায় খেলার জন‍্য অপেক্ষা বাড়ল।

স্কটল্যান্ডের এডিনবরায় আইসিসি সভা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এক প্রতিবেদনে প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে এ্রখন অংশ নিচ্ছে বাংলাদেশসহ নয়টি দেশ। র‍্যাঙ্কিংয়ে সেরা নয়ের বাইরে থাকা জিম্বাবুয়ে, আয়ারল‍্যান্ড ও আফগানিস্তান নেই সেখানে। টেস্ট ক্রিকেটের প্রতিযোগিতায় এই তিন দেশকে যুক্ত করার একটি জোরাল আলোচনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দল বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি আইসিসি।

ওয়ানডে ক্রিকেট ৫০ ওভার থেকে ৪০ ওভারে নামিয়ে আনার আলোচনাও ছিল। কিন্তু এই বিষয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।

যুক্তরাষ্ট্র ও কানাডার সদস্যপদ স্থগিত রাখা হয়েছে। সদস্যপদ স্থগিত না করে সতর্ক করা হয়েছে ফ্রান্স ক্রিকেট বোর্ডকে। পাশাপাশি মরিশাস ক্রিকেট ফেডারেশনকে সহযোগী সদস্য হিসেবে অনুমোদন দিয়েছে আইসিসি। এতে সংগঠনটির সদস্য হলো ১১১টি। এর মধ‍্যে ১২ টি পূর্ণ সদস্য, বাকি ৯৯টি সহযোগী সদস্য।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টেস্ট চ্যাম্পিয়নশিপে দল বাড়ছে না, অপেক্ষায় জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড-আফগানিস্তান

আপডেট সময় ০২:১০:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬