ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

‘মানুষগুলো কষ্ট পাচ্ছে, মরে যাচ্ছে—তাদের পাশে দাঁড়ান’

আকাশ বিনোদন ডেস্ক :

টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটসহ একাধিক জেলার মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এমন দুর্যোগে শুধু সাধারণ মানুষই নন, ব্যথিত হয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি সবাইকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মেহজাবীন চৌধুরী, ইরফান সাজ্জাদ ও তানজিম সাইয়ারা তটিনীসহ দেশের বেশকয়েকজন তারকা।

বন্যাকবলিত মানুষের জন্য দোয়া ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সন্তান অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি লিখেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আন্তরিক দোয়া। যারা প্রিয়জন, ঘরবাড়ি কিংবা জীবিকা হারিয়েছেন, আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দেন।’

মেহজাবীন আরও বলেন, যারা উদ্ধার ও ত্রাণকাজে নিরলসভাবে কাজ করছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো উচিত। পাশাপাশি সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম অঞ্চলের ছেলে ইরফান সাজ্জাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের এলাকা নিয়ে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘আমার চট্টগ্রাম ভালো নাই..! বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া, লোহাগাড়া, কক্সবাজার, বান্দরবন ভালো নাই! অথচ মেজর কোনো নিউজ নাই! কোনো আওয়াজ নাই! মানুষগুলো নীরবে মরে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, কবর থেকে লাশ ভেসে যাচ্ছে!”

চট্টগ্রামের মানুষ অতীতে দেশের অন্য অঞ্চলের দুর্যোগে যেভাবে পাশে দাঁড়িয়েছিল, সেটিও স্মরণ করেন এই চট্টগ্রামে জন্ম নেয়া অভিনেতা। তিনি লিখেছেন, ‘কুমিল্লা, নোয়াখালি, ফেনীর বন্যার সময় এই চট্টগ্রামের মানুষজন যার যা কিছু ছিল তা নিয়ে তাদের উদ্ধার করতে গিয়েছিল। আজকে এই বন্যাপীড়িত মানুষগুলোকে উদ্ধারে মানুষের তেমন কোনো সাড়াশব্দ নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহ আপনি রহম করেন।”

অন্যদিকে অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী বন্যাকবলিত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা এখন পানির নিচে। হাজারো ঘরবাড়ি তলিয়ে গেছে, অনেক মানুষ ছাদে বা আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন কাটাচ্ছেন।

তটিনী বলেন, যারা ভালো আছেন, তাদের দায়িত্ব দুর্গত মানুষের পাশে দাঁড়ানো। সামর্থ্য অনুযায়ী এক প্যাকেট শুকনো খাবার বা এক বোতল পানিও বন্যার্ত মানুষের জন্য বড় সহায়তা হতে পারে। পাশাপাশি সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার এবং অন্যদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

‘মানুষগুলো কষ্ট পাচ্ছে, মরে যাচ্ছে—তাদের পাশে দাঁড়ান’

আপডেট সময় ০৮:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬