ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

ফ্রান্সে বাংলাদেশিদের জন্য বিনামূল্যে সুশি প্রশিক্ষণ

আকাশ জাতীয় ডেস্ক: 

ফ্রান্সে বাংলাদেশি কর্মহীন মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সুশি প্রশিক্ষণ কোর্স শুরু করেছে মানবিক ও আর্থ-সাংস্কৃতিক সংগঠন সলিডারিটিস এশিয়া ফ্রান্স (এসএএফ)।

আয়োজকরা জানান, যাদের অভিজ্ঞতা নেই বা যারা নতুন পেশায় যুক্ত হতে চান, তাদের অল্প সময়ের মধ্যে দক্ষ করে চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়তা করতেই এ আয়োজন।

বর্তমানে ফ্রান্সে জাপানি রেস্টুরেন্ট, সুশি বার, ক্যাটারিং প্রতিষ্ঠান ও হোম ডেলিভারি সেবার ব্যাপক বিস্তার ঘটেছে। ফলে দক্ষ কর্মীর চাহিদাও প্রতিনিয়ত বাড়ছে। এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের শক্ত ভিত্তি তৈরি করা হবে। যা তাদের কর্মসংস্থানে সহায়তা করবে।

অংশগ্রহণকারীরা খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির নিয়ম, কোল্ড চেইন ও স্বাস্থ্যবিধি বজায় রাখার পদ্ধতি, পেশাদার রান্নাঘরের সরঞ্জাম ও ছুরির নিরাপদ ব্যবহার শিখবেন। একই সঙ্গে সুশির জন্য উপযুক্ত ভাত প্রস্তুত করা, বিভিন্ন উপকরণ সঠিকভাবে কাটা, মাকি, নিগিরি, ক্যালিফোর্নিয়া রোলসহ বিভিন্ন ধরনের সুশি তৈরি, আকর্ষণীয়ভাবে খাবার পরিবেশনে দক্ষ হওয়ার সুযোগ পাবেন।

প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, দলগত কাজ, সময় ব্যবস্থাপনা এবং দায়িত্বশীলতা সম্পর্কেও শেখানো হবে। যা রেস্টুরেন্ট শিল্পে সফল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণটি পরিচালনা করছেন রুমন আহমেদ ও আব্দুর রহমান। তারা বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত জ্ঞান আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণকারীদের মাঝে ভাগ করে নিচ্ছেন।

এ প্রসঙ্গে এসএএফ-এর সভাপতি নয়ন এনকে বলেন, ‌‘এসএএফ বিশ্বাস করে, একটি দক্ষতা একজন মানুষের জীবন বদলে দিতে পারে। অনেক মানুষ কাজ করতে চান, কিন্তু প্রয়োজনীয় প্রশিক্ষণ না থাকায় চাকরির সুযোগ পান না। আমাদের দায়িত্ব হলো তাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়া। এই সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণের মাধ্যমে আমরা অংশগ্রহণকারীদের এমন একটি ভিত্তি দিতে চাই, যাতে তারা সহজেই জাপানি রেস্টুরেন্টে চাকরি খুঁজে পেতে পারেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

ফ্রান্সে বাংলাদেশিদের জন্য বিনামূল্যে সুশি প্রশিক্ষণ

আপডেট সময় ০৭:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬