ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দলের প্রয়োজনে ছুটি বাতিল তাসকিনের, ওয়ানডে দলে ফিরলেন সাইফউদ্দিন

আকাশ স্পোর্টস ডেস্ক:

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের আগে বাংলাদেশ দলে এসেছে পরিবর্তন। চোটের কারণে ছিটকে গেছেন পেসার মুস্তাফিজুর রহমান। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। একই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের জন্য মুস্তাফিজের পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে তাসকিন আহমেদকে।

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর বাংলাদেশের ওয়ানডে দলে ফিরলেন সাইফউদ্দিন। সবশেষ তিনি ২০২১ সালের জুলাইয়ে জাতীয় দলের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। তবে তৃতীয় ওয়ানডেতে তার একাদশে সুযোগ হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

সম্প্রতি জাতীয় দলের টি-টোয়েন্টি পরিকল্পনায় আসা-যাওয়ার মধ্যেই ছিলেন সাইফউদ্দিন। এর মধ্যেই ওয়ানডে দলে ডাক পাওয়া তার জন্য নিঃসন্দেহে বড় সুযোগ। মূলত মুস্তাফিজুর রহমানের ইনজুরির কারণেই এই সুযোগ এসেছে তার সামনে। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় মুস্তাফিজ দ্বিতীয় ওয়ানডেতেও খেলতে পারেননি, আর একই কারণে তিনি শেষ ওয়ানডে ও পুরো টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য মুস্তাফিজের পরিবর্তে সাইফউদ্দিনকে দলে নেওয়া হয়েছে। চোটের কারণে মুস্তাফিজ দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় নির্বাচক প্যানেল তাসকিন আহমেদকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে যাওয়ার পরিকল্পনার কারণে এই সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তাসকিন। তবে জাতীয় দলের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে তিনি সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলার সম্মতি দিয়েছেন।

চোট পাওয়া আরেক ক্রিকেটার লিটন দাসের পরিবর্তে অবশ্য নতুন কাউকে দলে নেওয়া হয়নি।

আগামী ১১ জুলাই হারারেতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। ইতোমধ্যে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এরপর ১৫, ১৭ ও ১৯ জুলাই বুলাওয়েতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের

দলের প্রয়োজনে ছুটি বাতিল তাসকিনের, ওয়ানডে দলে ফিরলেন সাইফউদ্দিন

আপডেট সময় ০৪:২০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬