ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

জিম্বাবুয়ে সিরিজে আর খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন মুস্তাফিজ। দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম ওয়ানডে খেলার পর দ্বিতীয় ওয়ানডেতে খেলেননি মুস্তাফিজুর রহমান। পায়ের চোটের কারণে প্রথম ম্যাচের পরেই তার স্ক্যান করানো হয়। স্ক্যান রিপোর্টে ধরা পড়েছে গ্রেড ওয়ান মাসেল টিয়ার। যে কারণে জিম্বাবুয়ের সফরের বাকি অংশে আর খেলা হচ্ছে না ফিজের।

বিসিবির প্রকাশিত ভিডিওতে ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেছেন, ‘মুস্তাফিজুর রহমান প্রথম ওয়ানডেতে বল করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে একটা আঘাত নিয়ে উঠে এসেছে। পরে ৭ জুলাইয়ে একটা স্ক্যান করানো হয়েছে। স্ক্যানে গ্রেড ওয়ান মাসেল টিয়ার এসেছে, ডান হ্যামস্ট্রিংয়ে। হাঁটুতে ওর একটু সমস্যা আছে। আমরা আশা করছি ৪ সপ্তাহের মত লাগবে ঠিক হতে। মুস্তাফিজ দেশে ফেরত যাবে।’

মুস্তাফিজ ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি স্কোয়াডেও ছিলেন। তার বদলি ক্রিকেটার হিসেবে এখনও কারও নাম ঘোষণা করেনি বিসিবি।

একনজরে বাংলাদেশের স্কোয়াড:

ওয়ানডে:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

টি-টোয়েন্টি:

তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, নাহিদ রানা, সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ

আপডেট সময় ০১:৪৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬