ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাঠে প্রিয় দলের খেলা দেখে উচ্ছ্বসিত নাঈম-নাদিয়া

আকাশ বিনোদন ডেস্ক :

জমে উঠেছে ফিফা ২০২৬ বিশ্বকাপ ফুটবল। এ মুহূর্তে বিশ্বকাপ নিয়ে বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। এর মধ্যে শেষ আটে চলে গেছে সুইজারল্যান্ড। তারা কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে।

অন্যদিকে মিসরের বিপক্ষে ফুটবলবিশ্বের অন্যতম মহাতারকা লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে ভাসছেন ফুটবলপ্রেমীরা। আলবিসেলেস্তেদের এই ঐতিহাসিক জয়ে উল্লাসে মেতে উঠেছেন বিনোদন জগতের তারকারাও। আর সেই আর্জেন্টিনা বনাম মিসরের ম্যাচটি গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করেছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা দম্পতি এফএস নাঈম ও নাদিয়া আহমেদ।

তারা দুজনেই মনেপ্রাণে আর্জেন্টিনার কট্টর সমর্থক। প্রিয় দলের খেলা মিস করতে চান না কেউ-ই। তাই আলবিসেলেস্তেদের খেলা দেখতে ইতোমধ্যে বেশ কয়েকবার স্টেডিয়ামে হাজির হয়েছেন এ তারকা দম্পতি।

নাঈম-নাদিয়া দম্পতি ছাড়াও এবারের বিশ্বকাপ ফুটবলে মাঠে বসে নিজ দলের পক্ষে গলা ফাটাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন দেশের আরও অনেক সেলিব্রেটি। এর মধ্যে রয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সাফা কবির, নির্মাতা মোস্তফা কামাল রাজ প্রমুখ।

প্রিয় দলের এমন গুরুত্বপূর্ণ ম্যাচ গ্যালারিতে বসে দেখার সুযোগ হাতছাড়া করেননি নাঈম-নাদিয়াও। মাঠে উপস্থিত থেকে সরাসরি উপভোগ করেছেন মেসিদের সেই ঐতিহাসিক জয়।

ম্যাচশেষে গ্যালারিতে বসে খেলা উপভোগ করার একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন এ তারকা দম্পতি। পোস্ট করা ছবির ক্যাপশনে উচ্ছ্বাস প্রকাশ করে এ তারকা দম্পতি লিখেছেন— ‘আমরা কোয়ার্টার ফাইনালে চলে গেছি, অভিনন্দন টিম আর্জেন্টিনা।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাঠে প্রিয় দলের খেলা দেখে উচ্ছ্বসিত নাঈম-নাদিয়া

আপডেট সময় ০৪:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬