ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার ঘোষণা ট্রাম্পের ২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ ডুবে থাকা রেললাইন ৫ ফুট উঁচু করা হবে : রেল প্রতিমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে পাকিস্তানের জোরালো ও ধারাবাহিক সমর্থন চায় বাংলাদেশ ‘নির্বাচন পর্যবেক্ষণে নেওয়া হবে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা’ মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেফতার: এমপি খোকন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেফতার আর্জেন্টিনার জয় যেন দিনের আলোয় ডাকাতি: জোসে মরিনিয়ো মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা সুনাম যেন ক্ষুণ্ন না হয়, সেজন্য কঠোর নীতি গ্রহণ করেছে যুবদল : মোনায়েম মুন্না

বিশ্বকাপ উন্মাদনার মাঝেই ৭৬ রানে অলআউট ভারত

আকাশ স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও মিসরের শ্বাসরুদ্ধকর ম্যাচের সঙ্গে একইসময়ে চলছিল ভারত ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৭৬ রানে অলআউট হয়ে বিশাল ব্যবধানে হেরে গেছে ভারত।

ট্রেন্ট ব্রিজে মঙ্গলবার রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ২০১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে মাত্র ১১.৪ ওভারে ৭৬ রানে গুটিয়ে যায় ভারত। ১২৫ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে যায় ইংল্যান্ড।

নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এটিই ভারতের সবচেয়ে বড় পরাজয়। এতদিন বড় পরাজয়ের রেকর্ড ছিল নিউ জিল্যান্ডের বিপক্ষে, ২০১৫ সালে ৮০ রানের ব্যবধানে।

এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ এটি। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৪ রানে গুটিয়ে যাওয়া এখনও তাদের সর্বনিম্ন।

এর আগে কখনও এত কম ওভারেও অলআউট হয়নি ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের দ্রুত অলআউট হওয়ার রেকর্ড ছিল ১৭.২ ওভারে, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ হারের পর ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ জিততে পারল না ভারত। এর মাঝে ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টি। অর্থাৎ টানা পাঁচ ম্যাচ ধরে জয়হীন ভারত। এটিই তাদের সবচেয়ে দীর্ঘ জয়হীন যাত্রা।

ভারতকে বিব্রতকর সব রেকর্ডের স্বাদ দেওয়ার বড় কারিগর জশ টাং। ৪ ওভারে ২৮ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। এছাড়া ২৯ রানে ৩ উইকেট শিকার জফ্রা আর্চারের।

এর আগে ইংল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেন ফিল সল্ট ও স্যাম কারান। ৭ চার ও ৩ ছক্কায় ৪৪ বলে ৭০ রান করেন সল্ট। কারানের ব্যাট থেকে আসে ৪ চারে ২৪ বলে ৪১ রান। এছাড়া ৪ চার ও ২ ছক্কায় ২১ বলে ৩৬ রান করেন জস বাটলার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার ঘোষণা ট্রাম্পের

বিশ্বকাপ উন্মাদনার মাঝেই ৭৬ রানে অলআউট ভারত

আপডেট সময় ১২:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬