ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। কাজের সঙ্গে ব্যক্তিজীবন নিয়েও সারাবছর বেশ আলোচনায় থাকেন তিনি। ব্যক্তিগত জীবনে নিজের সিদ্ধান্ত নিয়ে ফের আলোচনায় উঠে এলেন তিনি। জানালেন, ‘মিমি’ সিনেমার প্রস্তুতির সময় তিনি নিজের ডিম্বাণু (এগ) সংরক্ষণ করেছিলেন। আর এটাই ছিল নিজের জন্য নেওয়া সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তগুলোর একটি এবং নিজেকে দেওয়া সেরা উপহার।

সম্প্রতি হিউম্যানস অফ বোম্বেকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী জানান, ২০২১ সালে মুক্তি পাওয়া ‘মিমি’ সিনেমার জন্য তাকে ওজন বাড়াতে বলা হয়েছিল। আর ডিম্বাণু সংরক্ষণের প্রক্রিয়ায় শরীরে হরমোনজনিত পরিবর্তন ও ফোলাভাব দেখা দিতে পারে জেনেই তিনি সেই সময়টাকেই উপযুক্ত মনে করেন।

কৃতি বলেন, ‘একজন আমাকে বলেছিলেন, যদি সুযোগ থাকে, তাহলে ডিম্বাণু সংরক্ষণ করতে। এটা নিজেকে দেওয়া সবচেয়ে বড় উপহার। কথাটা আমার মাথায় থেকে যায়। এরপর যখন ‘মিমি’র জন্য ওজন বাড়াতে বলা হলো, তখন মনে হলো এটাই সঠিক সময়।’

তিনি জানান, পুরো প্রক্রিয়াটি শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই বেশ চ্যালেঞ্জিং ছিল। ডিম্বাণু সংরক্ষণের কারণে শরীরে উল্লেখযোগ্য হরমোনগত পরিবর্তন হয় এবং সেই সময় নানা ধরনের আবেগের মধ্য দিয়েও যেতে হয়েছে তাকে।

কৃতি আরও জানান, অনেক ভেবেচিন্তে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। বয়সের চাপ বা তথাকথিত ‘বায়োলজিক্যাল ক্লক’-এর কারণে বিয়ে বা সন্তান নেওয়ার সিদ্ধান্তে পৌঁছাতে তিনি কখনো চাননি।

অভিনেত্রীর ভাষায়, ‘আমি কখনো এমন অনুভব করতে চাইনি যে এখনই বিয়ে করে সন্তান নিতে হবে। বিয়ে হোক বা সন্তান—এসব সিদ্ধান্ত তখন নেওয়া উচিত, যখন আপনি ভেতর থেকে প্রস্তুত থাকবেন। শুধু বয়স বা সামাজিক চাপের কারণে নয়।’

কাজের ক্ষেত্রে কৃতিকে সর্বশেষ দেখা গেছে ‘ককটেল-২’ সিনেমায়। হোমি আদাজানিয়া পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি

আপডেট সময় ০৪:১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬