ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

উদ্‌যাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ ইংলিশ মিডফিল্ডারের

আকাশ স্পোর্টস ডেস্ক :

মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবে থ্রি লায়ন্সদের সেই ঐতিহাসিক জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচ শেষের বাঁশি বাজার পর সতীর্থদের সাথে সমর্থকদের সামনে উদ্‌যাপন করতে গিয়ে বিশ্বকাপ শেষ হয়ে গেছে অভিজ্ঞ ইংলিশ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনের।

বিজ্ঞাপন বোর্ডের ওপর দিয়ে লাফিয়ে পার হতে গিয়ে মারাত্মকভাবে মাটিতে আছড়ে পড়েন ব্রেন্টফোর্ডের এই মিডফিল্ডার। মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় তাকে অক্সিজেন দিতে হয় এবং পরে স্ট্রেচারে করে মাঠ থেকে সরাসরি মেক্সিকো সিটির একটি হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করা হয়েছে, সাবেক লিভারপুল অধিনায়কের কবজি ভেঙে গেছে, যার ফলে চলতি বিশ্বকাপে আর মাঠে নামা হচ্ছে না তার।

ইংলিশ কোচ থমাস টুখেল হেন্ডারসনের চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘জর্ডানের কবজিতে গুরুতর চোট লেগেছে। আজকের এমন একটি স্মরণীয় রাতের সাথে এটা একেবারেই মানানসই নয় যে জর্ডান আমাদের সাথে নেই। ডাক্তার শুধু জানিয়েছেন, সে এখন হাসপাতালে আছে।’

এই বিশ্বকাপে অবশ্য খুব বেশি সুযোগ পাননি অভিজ্ঞ এই মিডফিল্ডার। গ্রুপ পর্বে পানামার বিপক্ষে বদলি হিসেবে মাত্র কয়েক মিনিট মাঠ মাতিয়েছিলেন। মেক্সিকোর বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচেও তিনি ছিলেন বেঞ্চে। তবে ম্যাচ চলাকালীন টাচলাইনের পাশে এক উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়ে বেঞ্চে বসেই হলুদ কার্ড দেখেন তিনি।

দলের বাকি সদস্যরা কানসাস সিটির মূল অনুশীলন ঘাঁটিতে ফিরে গেলেও হেন্ডারসন সাপোর্ট স্টাফের একজন সদস্যের সাথে মেক্সিকো সিটিতেই রয়ে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

উদ্‌যাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ ইংলিশ মিডফিল্ডারের

আপডেট সময় ০৩:৩০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬