ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ প্রধানমন্ত্রীর সৌদি সফরে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতির সঞ্চার হবে : হুমায়ুন কবির প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১

নেইমারের বিদায়ে মাশরাফির আবেগঘন বার্তা

আকাশ স্পোর্টস ডেস্ক : 

নরওয়ের কাছে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। আর্জেন্টিনার সমর্থক হলেও সেলেসাওদের বিদায়ে খুব একটা আনন্দিত নন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা। বরং ব্রাজিলিয়ান তারকা নেইমারের জন্যই খারাপ লাগছে তার।

বিশ্বকাপের আগে অনেক আলোচনা-সমালোচনার পর কার্লো আনচেলত্তির ঘোষিত ব্রাজিল দলে জায়গা পান নেইমার। তবে পুরো টুর্নামেন্টে তাকে বেশির ভাগ সময়ই কাটাতে হয়েছে বেঞ্চে। প্রথম দুই ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি তিনি। গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ দিকে বদলি হিসেবে খেলেন। এরপর শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে তাকে নামানো হয়নি। নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও ৬৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামান আনচেলত্তি।

বিশ্বমানের একজন ফুটবলারকে পুরো টুর্নামেন্টে এভাবে সীমিত সুযোগ দেওয়ায় ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির কড়া সমালোচনা করেছেন মাশরাফি মর্তুজা।

ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘শুধু নেইমারের জন্য মনটা ভীষণ খারাপ হচ্ছে। হয়তো আর বিশ্বমঞ্চে দেখা হবে না তাকে। ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিককে এভাবে বেঞ্চে বসে থাকতে দেখে খুবই বিরক্ত লেগেছে। একটু বেশি সময় পেলে হয়তো গল্পটা অন্যরকমও হতে পারতো। বিদায় বেলায় কান্না দেখে খুব খারাপ লাগছিল। কী অসাধারণ একজন ড্রিবলার! কী অ্যাকুরিসি ছিল তার পায়ে! তার চেয়ে সহজভাবে কেউ পেনাল্টি মারতে পারে বলে মনে হয় না। ক্যারিয়ারটা কী দারুণ হতে পারতো। অথচ সেটার কাছাকাছিও যেতে পারলো না।’

বিশ্বকাপ থেকে বাদ পড়া ব্রাজিলের জন্য গল্পটা অন্যরকমও হতে পারতো। ১৩ তম মিনিটে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন দলটির মিডফিল্ডার ব্রুনো গিমারেস। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে সেটারই মাশুল দিতে হলো ব্রাজিলকে। যদিও মাশরাফি পেনাল্টি মিসকে খেলার অংশ হিসেবেই দেখছেন।

এই প্রসঙ্গে মাশরাফি লিখেছেন, ‘দুই দুটি পেনাল্টি পেয়েও হেরে গেল ব্রাজিল। বিগত চারটা বছর এই পেনাল্টি পেনাল্টি করে চিল্লাপাল্লা করে আজ সেই পেনাল্টিই কাল হয়ে দাঁড়াল। পেনাল্টি খেলারই অংশ, আবার মিস করাও খেলার অংশ; এটা ভুলে গেলে হয় না। এমন না যে, পেনাল্টি পেলেই কেউ বিশ্বকাপ জিতে যাবে। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স দুটি পেনাল্টি পেয়েছিল। তারপরও সহজ গোল মিস করে টাইব্রেকারে হেরেছে। যাক, কোনো ব্যাপার না। ব্রাজিল ভক্তদের জন্য রইলো সমবেদনা। হেক্সা হবেই, এবার হয়নি, তবে…..।’

আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীকে সেরা মনে করে মাশরাফি বলেন, ‘আমরা যারা আর্জেন্টিনা ভক্ত, তাদের কাছ থেকে মানসিক শক্তি নিতে পারো। কারণ, এই কষ্ট আমাদের থেকে আর কেউ ভালো জানে না। ৩৬টা বছর যেন তেন বিষয় না। আমি তো বলি পৃথিবীর সবচেয়ে সেরা সমর্থক একমাত্র আমরাই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

নেইমারের বিদায়ে মাশরাফির আবেগঘন বার্তা

আপডেট সময় ০৩:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬