ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টি (একাংশ)— জাগপাতে ঘটল পালটাপালটি বহিষ্কারের ঘটনা। এবার আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত হয়েছেন দলটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। সেই সঙ্গে দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজকে করা হয়েছে সভাপতি।

শুক্রবার রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত দলটির (একাংশ) জাতীয় কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে জানান জাগপার (একাংশ) নতুন সভাপতি রিয়াজ।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, খন্দকার লুৎফর রহমান দীর্ঘদিন তদবির বাণিজ্য এবং জাগপার আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত। বারবার বলার পরেও তিনি দলের রাজনৈতিক কার্যক্রমে অনীহা প্রকাশ করে আসছেন। জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠকে কয়েক মাস ধরে অংশ নিচ্ছেন না তিনি। তাই জাগপার সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে তাকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে সোহেল রানাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে বলে জানান রিয়াজ।

তবে নিজের বিরুদ্ধে আসা এসব অভিযোগ অস্বীকার করেছেন খন্দকার লুৎফর রহমান। তিনি আগামীর সময়ের কাছে দাবি করেন, ‘প্রতিষ্ঠাকালীন সময় থেকেই জাগপার সাথে জড়িত। সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করেছি। প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধান মারা যাওয়ার পর দলের সারা দেশের নেতাকর্মীরা জাগপা বলতে খন্দকার লুৎফর রহমানকেই বোঝে।’

এর আগে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জাগপার (একাংশ) সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ রোকন উদ্দিন হাজারীকে করা হয় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

রাজধানীর তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ে জাগপার জাতীয় কার্যকরী সংসদের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সভায় সভাপতিত্ব করেন জাগপার (একাংশ) সভাপতি খন্দকার লুৎফর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ

আপডেট সময় ১১:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬