ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

এনার্জি ড্রিংকস খাওয়ায় এ কেমন পরিণতি?

অাকাশ নিউজ ডেস্ক:

একটু ক্লান্তি বোধ করলেই নিয়মিত এনার্জি ড্রিঙ্ক খান? তা হলে এখন থেকেই সাবধান হোন। না হলে আপনার মাথার আকৃতিও এই ব্যক্তির মতো হয়ে যেতে পারে।

ইয়াহু নিউজ-এর একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, অস্টিন নামের এই ব্যক্তি অতিরিক্ত মাত্রায় এনার্জি ড্রিঙ্ক খেতেন। শুধু অতিরিক্তই নয়, এনার্জি ড্রিঙ্ক খাওয়া তাঁর নেশায় পরিণত হয়েছিল। আর তার ফলেই প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এই ব্যক্তি। এই পুরো ঘটনার কথা ওই ব্যক্তিরই স্ত্রী ব্রিয়ানা ফেসবুকে পোস্ট করেন বলে জানা গিয়েছে প্রতিবেদনটি থেকে।

সেই পোস্টটিতে ব্রিয়ানা লেখেন যে, তাঁর স্বামী কাজে ব্যস্ত থাকতে থাকতে যখন ক্লান্ত হয়ে পড়তেন তখন থেকেই শুরু করেছিলেন এনার্জি ড্রিঙ্ক খাওয়া। সেই খাওয়াই নেশায় বদলে যেতে থাকে। ঠিক একই সময়ে ব্রিয়ানা জানতে পারেন যে তিনি মা হতে চলেছেন। স্বাভাবিক ভাবেই খুব আনন্দিত হন তিনি।

কিন্তু এই আনন্দের মধ্যেই এক দুর্ঘটনা ঘটে যায় ব্রিয়ানা ও অস্টিনের জীবনে। মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ফলে হাসপাতালে ভর্তি করতে হয় অস্টিনকে। চিকিৎসকদের থেকে ব্রিয়ানা জানতে পারেন যে, এই অসুস্থতার পিছনের অন্যতম কারণ হল অতিরিক্ত পরিমাণে এনার্জি ড্রিঙ্ক খাওয়া। এর পরেই অস্ত্রোপচার করতে হয় অস্টিনের মস্তিষ্কে, যার ফলে মাথার প্রায় অর্ধেক অংশ জুড়ে তৈরি হয় এক বিশাল গর্ত। কিন্তু তবুও মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে সক্ষম হন অস্টিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

এনার্জি ড্রিংকস খাওয়ায় এ কেমন পরিণতি?

আপডেট সময় ১১:৪৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭