ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই আন্দোলনকে কটাক্ষ:অভিনেত্রী শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী কৃষি কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না : কৃষিমন্ত্রী ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি, ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ করল মিসর, গাজায় আনন্দের ঢেউ ইমাম খামেনির রাষ্ট্রীয় জানাজায় স্পিকারের শ্রদ্ধা

আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য সাতদিন ছুটি দিয়েছি: ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :  

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে। ছয় দিনের এই কর্মসূচি স্থানীয় সময় শনিবার সকালে শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

এদিকে, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “খামেনির দাফন অনুষ্ঠানের জন্য তেহরানকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে।”

শুক্রবার রাতে মাউন্ট রাশমোরে যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উদযাপনের উদ্বোধনী ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব, কমিউনিজমের হুমকি এবং বিশ্বে তার দেশের সামরিক শক্তি নিয়ে দীর্ঘক্ষণ দম্ভ প্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, “আমরা একদিনে ভেনিজুয়েলাকে হারিয়েছি এবং ইরানকে একেবারে ধরাশায়ী করেছি। তারা এখন এতটাই মীমাংসা করতে চায় যে, তারা মীমাংসার জন্য মরিয়া হয়ে আছে।”

তিনি আরও যোগ করেন, “আমরা ভালো মানুষ বলেই দাফন অনুষ্ঠানের জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি।”

এর আগে আয়াতুল্লাহ আলী খামেনির কফিন শুক্রবার প্রকাশ্যে আনা হয়। ওইদিন বিভিন্ন দেশ থেকে আসা নেতারা ইরানের নিহত সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার ও রবিবার তার কফিন থাকবে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে প্রতিশোধের প্রতীক লাল পতাকা হাতে ইতোমধ্যেই জড়ো হয়েছেন বহু মানুষ।

তেহরানের কার্যক্রম শেষে খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে পর্যায়ক্রমে কোমে এবং ইরাকের নাজাফ হয়ে কারবালায়। পরে সেখান থেকে ইরানের মাশহাদ শহরে নিয়ে এসে ইমাম রেজার মাজারে দাফন করা হবে তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য সাতদিন ছুটি দিয়েছি: ট্রাম্প

আপডেট সময় ১১:৩০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬