ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফের বরবাদের ঘরে শাকিব খান, হৃদয়ের সিনেমা দিয়েই ফিরছেন

আকাশ বিনোদন ডেস্ক :

দেশীয় চলচ্চিত্রে গত বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল সিনেমাগুলোর একটি ছিল ‘বরবাদ’। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নির্মাণে এবং জনপ্রিয় নায়ক শাকিব খানের অভিনয়ে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শকপ্রিয়তার পাশাপাশি বক্স অফিসেও দারুণ সাফল্য অর্জন করে। কিন্তু সেই সাফল্যে পর ফের এক সিনেমায় দেখা যায়নি শাকিব-হৃদয়কে। পরিচালক সিয়াম আহমেদকে নিয়ে নির্মাণ করেছেন রাক্ষস আর শাকিব খানও অভিনয় প্রিন্স ও রকস্টার নামের দুই সিনেমা। কোনোটিই ব্যবসা সফল হয়নি।

নতুন খবর হচ্ছে আবারও এক হচ্ছেন ‘বরবাদ’-এর সফল টিম। রিয়েল অ্যানার্জির নতুন সিনেমাটিতে আজ আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

‘বরবাদ’ মুক্তির পর থেকেই দর্শকদের বড় একটি প্রত্যাশা ছিল—পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় আবারও নতুন গল্পে শাকিব খানকে দেখা। এ নিয়ে দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রাঙ্গনে নানা গুঞ্জন ছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন সিনেমায় একসঙ্গে কাজ করার ঘোষণা দিলেন নির্মাতা ও নায়ক।

যদিও নতুন সিনেমাটির নাম কিংবা গল্প এখনই প্রকাশ করা হয়নি, তবে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে।

পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, এটি একটি বড় বাজেটের অ্যাকশন-থ্রিলার সিনেমা। তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে শাকিব খানকে চূড়ান্ত করা হয়েছে। আমরা আবারও তাঁকে সম্পূর্ণ নতুনভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই।’

সংশ্লিষ্টদের দাবি, ‘বরবাদ’-এর মতো এবারও নির্মাণ, অ্যাকশন ও উপস্থাপনায় থাকবে ভিন্ন মাত্রার চমক। বড় ক্যানভাসে আন্তর্জাতিক মানের একটি বাণিজ্যিক সিনেমা নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ শুরু করছে পুরো টিম।

জানা গেছে, নতুন এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। যদিও মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে ‘বরবাদ’-এর বাণিজ্যিক সাফল্যের পর নতুন এই প্রজেক্টকে ঘিরে দর্শক ও শাকিব ভক্তদের প্রত্যাশা ইতোমধ্যেই তুঙ্গে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফের বরবাদের ঘরে শাকিব খান, হৃদয়ের সিনেমা দিয়েই ফিরছেন

আপডেট সময় ০৬:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬