ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার নিহত হয়েছেন।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) এক বিবৃতিতে জানায়, সপ্তাহের শুরুতে ইসরাইলি দখলদার বাহিনীর ছোড়া গুলিতে ৩২ বছর বয়সি এই ফুটবলারের মৃত্যু হয়।

পিএফএর দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধ শুরুর পর আল-আশকারসহ শত শত ক্রীড়া ব্যক্তিত্ব প্রাণ হারিয়েছেন। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ সময় এক হাজারেরও বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন।

পারিবারিক জীবনেও নতুন অধ্যায় শুরু করেছিলেন আল-আশকার। মাত্র পাঁচ মাস আগে তিনি বিয়ে করেছিলেন। তার স্ত্রী বর্তমানে তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। তার মৃত্যুর খবরে পরিবার, সতীর্থ, ফিলিস্তিনি ক্রীড়া অঙ্গন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আল-আশকারের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছে চিলির ফুটবল ক্লাব ডেপোর্তিভো প্যালেস্তিনো। বুধবার (১ জুলাই) দেওয়া এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকারের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এমন ঘটনার ধারাবাহিকতায় আমরা গভীর দুঃখ প্রকাশ করছি এবং ন্যায়বিচার ও শান্তির আহ্বান জানাচ্ছি।

তবে ইসরাইলি কর্তৃপক্ষ এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক নিহত

আপডেট সময় ০১:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬