ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পৃথিবীতে টেলিস্কোপের আছড়ে পড়া ঠেকাতে নাসার ৩ কোটি ডলারের মিশন

আকাশ নিউজ ডেস্ক:

মহাকাশ থেকে পৃথিবীতে একটি পুরোনো টেলিস্কোপের আছড়ে পড়া ঠেকাতে ৩ কোটি ডলারের এক বিশাল মিশন হাতে নিয়েছে নাসা। ধ্বংসের মুখে থাকা এই টেলিস্কোপটিকে টেনে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে চলতি সপ্তাহেই মহাকাশে একটি বিশেষ রোবট পাঠাচ্ছে মার্কিন এই মহাকাশ গবেষণা সংস্থা।

সূর্যের তীব্র তাপের কারণে ২০০৪ সালে উৎক্ষেপণ করা নাসার ‘সুইফট’ টেলিস্কোপটি দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছে। এটিকে বাঁচাতে নাসা ‘ক্যাটালিস্ট স্পেস টেকনোলজিস’ নামের একটি কোম্পানির সাহায্য নিয়েছে। মঙ্গলবার প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপপুঞ্জ থেকে তিন হাতওয়ালা ‘লিংক’ নামের একটি রোবট মহাকাশযান উৎক্ষেপণ করা হতে পারে।

বর্তমানে সুইফট টেলিস্কোপটি ২২৪ মাইল ওপরে আছে। লিংক রোবটটি এটিকে ধরে ৩৭৩ মাইল ওপরে তুলে দেবে। এই, পুরো প্রক্রিয়ায় কয়েক মাস সময় লাগবে। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের মধ্যেই সুইফট আবার কাজ শুরু করতে পারবে।

নাসার কাছে নতুন করে এমন কোনো টেলিস্কোপ বানানোর অর্থ নেই। তাই এটিকে বাঁচানো খুব জরুরি। এই, মিশন সফল হলে ২০২৮ সালে নাসার বিখ্যাত হাবল স্পেস টেলিস্কোপটিকেও একইভাবে বাঁচানো হতে পারে। কারণ হাবলও ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। এর আগে চার বছর আগে কেবল চীন এমন একটি সফল অভিযান চালিয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পৃথিবীতে টেলিস্কোপের আছড়ে পড়া ঠেকাতে নাসার ৩ কোটি ডলারের মিশন

আপডেট সময় ০৮:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬