ঢাকা ০২:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্বকাপ মঞ্চের পর ফের সঞ্জয়-নোরার চমক

আকাশ বিনোদন ডেস্ক :

ফুটবল বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গান পরিবেশনের পর থেকে আলোচনায় বাংলাদেশি–আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব ও বলিউড তারকা নোরা ফাতেহি। সেই রেশ কাটতে না কাটতে নতুন চমক নিয়ে হাজির হলেন এই দুই তারকা। আজ প্রকাশ হয়েছে তাদের নতুন গান ‘চ্যাম্পিয়ান’।

গান প্রকাশের আগে সামাজিক মাধ্যমে ১৩ সেকেন্ডের টিজার প্রকাশ করে সঞ্জয় লিখেছেন, “আমরা আর অপেক্ষা করতে পারছিলাম না। ‘চ্যাম্পিয়নস’ ২৭ তারিখেই আসছে!” এর ছয় ঘণ্টা পরই নোরা ফাতেহির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি।

নতুন গান নিয়ে সঞ্জয় জানান, নতুন গানটি মূলত বিজয়, উদ্যাপন এবং আত্মবিশ্বাসের বার্তা দেবে। এটা শুধু কোনো খেলায় জয়ের গান নয়। জীবনের যেকোনো অর্জন, যেকোনো সংগ্রাম শেষে পাওয়া সাফল্য উদ্যাপনের গান।

গাওয়ার পাশাপাশি ‘চ্যাম্পিয়ান’ গানটির কথা লিখেছেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন সঞ্জয়। মাস দুয়েক ধরে এই গানের কাজ চলছিল বলে জানান তিনি। সঞ্জয় ও নোরার পরিকল্পনা ছিল, বিশ্বকাপের এই সময়ে গানটি প্রকাশের।

‘চ্যাম্পিয়ান’ প্রকাশের পর ফেসবুক পোস্টে নোরা লিখেছেন, ‘বন্ধুরা, তোমরা সবাই ‘চ্যাম্পিয়ান’-এর জন্য প্রস্তুত তো? এসে গেলো আমাদের নতুন গান।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে বিধিনিষেধ তুলে নিতে সুপ্রিম কোর্টের নির্দেশ

বিশ্বকাপ মঞ্চের পর ফের সঞ্জয়-নোরার চমক

আপডেট সময় ০৬:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬