ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :  

আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে শনিবার সন্ধ্যায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। এই ভূমিকম্পের কারণে পাকিস্তান এবং উত্তর-পশ্চিম ভারতেও তীব্র কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে এই ভূমিকম্পটি হয়। মাটির ২১৫ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা কালাফগান থেকে প্রায় ৮১ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

আফগানিস্তান, ভারত ও পাকিস্তান ছাড়াও আরও বেশ কয়েকটি দেশে এই কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে রয়েছে চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তান। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বুধবার ভেনেজুয়েলায় সন্ধ্যায় শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে ধসে পড়ে বহু ভবন। এতে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

আপডেট সময় ০৮:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬