ঢাকা ০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অসত্য: আন্তঃশিক্ষা বোর্ড মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী কানাডার ২০ বিলিয়ন ডলারের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের কুয়েতে মার্কিন রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার:জাতিসংঘে সড়কমন্ত্রী

পশ্চিমা বিশ্বকে ভণ্ড বলেছেন এরদোয়ান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পশ্চিমা বিশ্বকে ভণ্ড বলে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটিতে ব্যর্থ সেনা অভ্যুত্থানচেষ্টার এক বছর পূর্তির দিনে সংবাদপত্রে প্রকাশিত এক নিবন্ধে এ কথা বলেন তিনি।নিবন্ধটিতে এরদোয়ান পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ এনে বলেছেন, তারা সেদিন অভ্যুত্থানের ফল কী হয় তা দেখার জন্য অপেক্ষা করছিল। এরদোয়ান বলেন, একটি দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল তারা (পশ্চিমা বিশ্ব)।

পশ্চিমা দেশগুলো এটি কোনোভাবেই অস্বীকার করতে পারবে না যে ওই দিন তারা তুরস্কের সঙ্গে চলমান থাকা বন্ধুত্বের সম্পর্ককে প্রতারণা করে ‘অভ্যুত্থানের ফল’ দেখার অপেক্ষায় বসে ছিল।প্রকাশিত ওই নিবন্ধে এরদোয়ান ওই ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তুরস্কে গণগ্রেপ্তার ও চাকরিচ্যুতি চালানোর অভিযোগ অস্বীকার করেন।

পরিসংখ্যান অনুযায়ী, তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর ৫০ হাজার লোককে গ্রেপ্তার করা হয়। ওই সময়ে অন্তত ১৩০ জন সাংবাদিককেও গ্রেপ্তার করা হয়েছিল। সামরিক বাহিনী থেকে চাকরিচ্যুত করা হয় সাত হাজারজনকে। এ ছাড়া চাকরি হারান এক লাখ ৪০ হাজার শিক্ষাবিদ ও সরকারি কর্মকর্তা।

২০১৬ সালের আজকের দিনে এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার একটি অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়। সেনাবাহিনীর একটি অংশ বড় শহরগুলোর রাস্তায় অস্ত্র এবং ট্যাংকসহ নেমে পড়ে এবং পার্লামেন্টসহ বিভিন্ন সরকারি ভবনে হামলা চালাতে থাকে।অনেক বেসামরিক নাগরিকের মৃত্যুর পরও জনগণের প্রতিরোধের মুখে সেই অভ্যুত্থান ব্যর্থ হয়। ওই ব্যর্থ অভ্যুত্থানচেষ্টায় নিহত হয় কমপক্ষে ২৬০ জন , আহত হয় দুই হাজার ১৯৬ জন।

ওই অভ্যুত্থানের পেছনে দেশটির আধ্যাত্মিক নেতা বলে পরিচিত ফেতুল্লাহ গুলেন ছিলেন এ অভিযোগ উঠলেও যুক্তরাষ্ট্রে নির্বাসিত গুলেন তা অস্বীকার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অসত্য: আন্তঃশিক্ষা বোর্ড

পশ্চিমা বিশ্বকে ভণ্ড বলেছেন এরদোয়ান

আপডেট সময় ১১:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭