ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের একাধিক মন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপির বিধায়করা।

পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ মন্ত্রী অশোক কীর্তনীয়া বলেন, ‘এটা দুই দেশের বিষয়। ভারত সবসময় প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলার চেষ্টা করে। বিগত দিনে যেটা হয়েছে, আমি আশা করব সেটা আর হবে না। সরকারের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই।’

রাজ্যের সংসদীয় ও পর্যটন মন্ত্রী শংকর ঘোষ জানান, ‘আমি এই পদক্ষেপকে স্বাগত জানাই। আমি আশা করব, পর্যটন ও অন্যান্য শিল্প এর ফলে উপকৃত হবে।’

অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার জামালপুর বিধানসভা আসনের বিজেপি বিধায়ক অরুন হালদার বলেন, ভারত আর বাংলাদেশের মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক, তা অস্বীকার করতে পারি না। দুই দেশের মানুষের প্রচুর আত্মীয়-পরিজনরা উভয় দেশে বসবাস করেন। ভারত সরকারের নির্দেশে নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের মানুষের আবেগকে মর্যাদা দিয়েছেন। এর ফলে দুই দেশের সম্পর্ক সুদৃঢ় হবে, সম্পর্কের উন্নতি করবে, এতে উভয় দেশেরই মঙ্গল হবে।

এদিকে, বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটন ভিসা চালু করায় খুশির আমেজ ছড়িয়েছে কলকাতার নিউমার্কেট, পেট্রাপোল স্থলবন্দরেও। ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা

আপডেট সময় ১১:১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬