ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

আকাশ জাতীয় ডেস্ক: 

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

শুক্রবার (২৬ জুন) দেওয়া এক বাণীতে তিনি বলেন, পবিত্র আশুরা মানব ইতিহাসে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার এক অনন্য শিক্ষা বহন করে। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন (রা.) ও তার সঙ্গীদের আত্মত্যাগ অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, ধৈর্য এবং ন্যায়ের পথে অটল থাকার অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।

জিএম কাদের বলেন, বর্তমানে দেশে সাধারণ মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। একই সঙ্গে মানুষের মধ্যে বৈষম্য ও সংঘাত সমাজকে ক্রমাগত বিভক্ত করছে। তার অভিযোগ, একটি শ্রেণি অর্থ ও ক্ষমতার প্রভাব এবং একতরফা প্রচারের মাধ্যমে নিজেদের মতবাদ সমাজের সব স্তরের মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি ভিন্নমত দমন করতে নিপীড়ন ও নির্যাতনের প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে।

তিনি বলেন, আশুরার মহান শিক্ষা ব্যক্তি ও সামাজিক জীবনে শান্তি, সহমর্মিতা, ত্যাগ, মানবিকতা এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাবে—এটাই সবার প্রত্যাশা হওয়া উচিত।

বাণীতে জাতীয় পার্টির চেয়ারম্যান মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, দেশের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় হোক। একই সঙ্গে তিনি বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

আপডেট সময় ০৯:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬