ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০৪ ডিগ্রি জ্বর নিয়েও নাচলেন অক্ষয়, সহ-অভিনেত্রীর কণ্ঠে মুগ্ধতা

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের কাজের প্রতি নিষ্ঠা ও পেশাদারত্বের গল্প নতুন কিছু নয়। তবে এবার তার যে রূপের কথা সামনে এলো, তা শুনে রীতিমতো তাজ্জব বনে গেছেন ভক্তরা। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার ‘ঘিস ঘিস ঘিস’ গানটির শুটিংয়ের সময় পিঠে ১০৩ থেকে ১০৪ ডিগ্রি মারাত্মক জ্বর নিয়ে পারফর্ম করেছেন এই অভিনেতা। অক্ষয়ের এমন অবিশ্বাস্য ডেডিকেশনের কথা গণমাধ্যমের সামনে ফাঁস করেছেন তার সহ-অভিনেত্রী ও ভোজপুরি সিনেমার জনপ্রিয় তারকা অক্ষরা সিং।

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষরা বলেন, শুটিংয়ের সময় অক্ষয় স্যারের ১০৩-১০৪ ডিগ্রি জ্বর ছিল। আমি দূর থেকে তাকে দেখছিলাম আর ভাবছিলাম, একজন মানুষ নিজের কাজকে কতটা ভালোবাসলে এমনটা করতে পারেন। চরম অসুস্থতার মধ্যেও তিনি যেভাবে পুরো উদ্যমে নেচে গেছেন এবং নিজের দায়িত্ব পালন করেছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

এই গানে অক্ষয় কুমারের বিপরীতে স্ক্রিন শেয়ার করার সুযোগ পাওয়াকে নিজের জন্য ‘স্বপ্ন সত্যি হওয়ার মতো’ একটি মুহূর্ত বলে উল্লেখ করেন অক্ষরা। তিনি জানান, আহমেদ খানের প্রোডাকশন হাউস এবং কোরিওগ্রাফার গণেশ আচার্যের কাছ থেকে যখন তিনি প্রথম এই গানটির প্রস্তাব পান, তখন আনন্দের পাশাপাশি প্রচণ্ড নার্ভাস হয়ে পড়েছিলেন। যে অভিনেতাকে এত দিন টিভিতে দেখে হাততালি দিয়েছেন, হঠাৎ তার সঙ্গে একই ফ্রেমে নাচার সুযোগ পেয়ে নিজেকে পুরোপুরি ‘ফ্যানগার্ল’ মনে হচ্ছিল অক্ষরার।

উল্লেখ্য, আহমেদ খান পরিচালিত এবং এ এ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাটিতে অক্ষয় ও অক্ষরা ছাড়াও সুনীল শেঠি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ ও আরশাদ ওয়ার্সিসহ একঝাঁক তারকা অভিনয় করেছেন। সিনেমাটি আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১০৪ ডিগ্রি জ্বর নিয়েও নাচলেন অক্ষয়, সহ-অভিনেত্রীর কণ্ঠে মুগ্ধতা

আপডেট সময় ০৪:১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬